চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারমাণবিক বিদ্যুৎ যুগের সমাপ্তি ঘটালো জার্মানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 15, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জার্মানির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া ও অগ্নিকুণ্ডের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানি তাদের সর্বশেষ তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, যার মধ্য দিয়ে ছয় দশকেরও বেশি সময় পর দেশটির পারমাণবিক বিদ্যুৎ যুগের সমাপ্তি ঘটল।

সিএনএন জানায়, জার্মানির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন ধরেই বিতর্কিত। ২০০৩ সাল থেকে দেশটিতে ১৬টি চুল্লি বন্ধ করা হয়েছে। এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও বন্ধ করে দিবে দেশটি।

এমসল্যান্ড, ইসার-২ এবং নেকারওয়েস্টেইম, শনিবার এই তিনটি প্ল্যান্ট বন্ধ করার মাধ্যমে ২০ বছর ধরে চলমান পরিকল্পনার সমাপ্তি ঘটবে। গত বছর জার্মানির উৎপাদিত বিদ্যুৎ এর ছয় শতাংশ এসেছিল এ তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে।

২০০২ সাল থেকেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের চেষ্টায় ছিল জার্মানি। ২০১১ সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়ের পর জার্মান সরকার পারমাণবিক বিদ্যুৎ পুরোপুরি বর্জনের সিদ্ধান্ত নেয়। যদিও অনেকের কাছেই পারমাণবিক কেন্দ্র বন্ধ করা বোকামি। তবে পরিবেশের কথা চিন্তা করেই এই উদ্যোগের সূচনা হয়েছিল জার্মানিতে।

জার্মানির ভোক্তা সুরক্ষা মন্ত্রী এবং গ্রিন পার্টির সদস্য স্টেফি লেম বলেছেন, পারমাণবিক শক্তি পরিবেশবান্ধব বা টেকসই নয়। আমরা বিদ্যুৎ উৎপাদনের এক নতুন যুগের সূচনা করছি। এই পরিকল্পনা কয়েক দশক ধরে চলছে।

এদিকে বন্ধ হওয়া কেন্দ্রগুলোর তেজস্ক্রিয় বর্জ্য কোথায় রাখা হবে, তা খুঁজে বের করতে কমিটি গঠন করেছে জার্মান সরকার। ২০৩১ সালের মধ্যেই এসব ক্ষতিকর বর্জ্য ধ্বংসের জন্য একটি স্থান খুঁজে বের করতে হবে দেশটিকে।

জার্মানির অর্থনীতি ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের সামনে এখন একটাই লক্ষ্য। এমন একটি স্থান খুঁজে বের করা যেখানে বছরের পর বছর ধরে বর্জ্যগুলো নিরাপদে থাকবে।

এ বিষয়ে গ্রিনপিসের মুখপাত্র পল-মারি মানিয়ের বলেছেন, এটি কয়েক দশক ধরে জার্মানি এবং বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের প্রতিবাদ করা লক্ষ লক্ষ মানুষের জন্য একটি দুর্দান্ত অর্জন।

জার্মানির নবায়নযোগ্য শক্তি ফেডারেশনের (বিইই) সভাপতি সিমোন পিটার বলেন, জার্মানির পরমাণু শক্তির ব্যবহার থেকে বেরিয়ে যাওয়া একটি ঐতিহাসিক ঘটনা।

এদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও বন্ধ করে দেয়ার পথে রয়েছে জার্মানি। জার্মানি বিশ্বের সবচেয়ে বেশি কয়লা আমদানিকারক দেশ। দেশটি ঘোষণা দিয়েছে ৮৪টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিবে।

Tags: জার্মানিপারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
Previous Post

নিউ সুপার মার্কেট: আগুনে সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা

Next Post

কেমন জমলো সামান্থার ‘শকুন্তলা’, প্রথম দিনে আয় কতো?

Next Post
সামান্থা শকুন্তলা সিনেমার একটি দৃশ্য, যেখানে তিনি সাদা পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন জমলো সামান্থার 'শকুন্তলা’, প্রথম দিনে আয় কতো?

সালাউদ্দিন লজ্জার প্রশ্নে ধন্যবাদ বলছেন, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

লজ্জার প্রশ্নে ধন্যবাদ বললেন সালাউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT