চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ভারতে আটক হন বিখ্যাত এই টিকটকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 01, আগস্ট 2025
in বিনোদন
A A
ভারতে আটক হওয়া বিখ্যাত টিকটকারের ছবি, বাংলাদেশি যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় জার্মান টিকটকার ও ড্যান্স কনটেন্ট ক্রিয়েটর নোয়েল রবিনসন। চলতি বছরে তাকে বাংলাদেশের রাস্তাতেও কন্টেন্ট বানাতে দেখা গেছে! এবার এই জনপ্রিয় টিকটকার ভারতে আটক হওয়ার খবরে হলে শিরোনাম!

সম্প্রতি ভারতের বেঙ্গালুরু শহরে রাস্তায় নাচের ভিডিও করার সময় সাময়িকভাবে আটক হন নোয়েল। স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অনুমতি ছাড়া ভিডিও ধারণ করায় তাকে প্রায় ১৫ মিনিট থানায় রাখা হয় এবং পরবর্তীতে তাকে জরিমানা করা হয়।

ঘটনার সময় রবিনসন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় নাচ করছিলেন, যা দেখতে মুহূর্তেই একটি বড় জটলা তৈরী হয়। এতে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় পুলিশ তাকে থামিয়ে থানায় নিয়ে যায়।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ গাড়িতে তোলার সময় একজন কর্মকর্তার সহায়তায় রবিনসন মাথা ঠুকে ফেলেন।

পরে ইনস্টাগ্রামে রবিনসন জানান, তিনি নিরাপদ রয়েছেন এবং খুব ভয় পেয়েছিলেন ভেবে যে তাকে হয়তো জেলে পাঠানো হবে। তবে সবকিছু ঠিক আছে বলে আশ্বস্ত করেন তিনি। তিনি লেখেন, “এই প্রথম আমি থানায় গিয়েছি! ভয় পেয়েছিলাম, কিন্তু সব ঠিক আছে। আমি নিরাপদ আছি এবং আমি ভারতকে ভালোবাসি।”

এই ঘটনার পরেও রবিনসন জানান, এমন ছোটখাটো অভিজ্ঞতা তার ভারতপ্রেমকে বদলে দিতে পারবে না। তিনি লেখেন,“দুঃখিত হওয়ার কিছু নেই, এটা যেকোনো দেশেই ঘটতে পারত! এটা শুধুই একটা ছোট্ট ঘটনা। আমি এখনও ভারতকে ভালোবাসি।”

এটি প্রথমবার নয় — এর আগে আরেক জার্মান টিকটকার ইউনেস জারু-কেও বেঙ্গালুরুর চার্চ স্ট্রিট এলাকায় ভিড় জমানোর কারণে একইভাবে থামানো হয়েছিল।

এই ঘটনাগুলো সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ নোয়েলের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করেছেন, আবার কেউ বলেছেন এমন ভিডিও করতে আরও সচেতন হওয়া উচিত।

একজন ব্যবহারকারী লিখেছেন,“আটক করাটা সমস্যা নয়, আইন সবার জন্যই সমান। কিন্তু তাকে যেভাবে ধাক্কা দিয়ে গাড়িতে তোলা হলো, সেটাই প্রশ্নবিদ্ধ।”

ভারতে আটক টিকটকারের ছবি, পুলিশ ও ভক্তদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ আরেকজন মন্তব্য করেন,“একজন ভারতীয় হিসেবে আমি লজ্জিত। আপনি এখানে অতিথি হিসেবে এসেছেন, এবং কোনো অতিথিকে এমন দুর্ব্যবহার করা উচিত নয়।”

তবে কেউ কেউ পুলিশের পক্ষে কথা বলেছেন,“এটা বড় কিছু না। ১৫ মিনিটে ছাড়া পেয়েছেন, কোনো মামলা হয়নি। অন্য দেশেও এমনটা হতে পারে।”

নোয়েল রবিনসন ২০০১ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা নাইজেরিয়ান এবং মা আন্দ্রেয়া একজন জার্মান নার্স। তিনি মূলত ফ্রিস্টাইল ও হিপ-হপ নাচের জন্য বিখ্যাত, যেখানে তার আইকনিক হুড থেকে আফ্রো চুল বের করে নাচার স্টাইল বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়! –এনডিটিভি

Tags: আটককন্টেন্ট ক্রিয়েটরজার্মানটিকটকারভারতলিড বিনোদন
Previous Post

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি শনিবার

Next Post

চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার

Next Post
অপু গ্রেপ্তার, চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার

সেনা বাহিনীর প্রতীক, দুইটি কাটা তরোয়াল ও লতাপাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT