চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন-জিদের চোখে ‘মাগাধীরা’ যেসব কারণে হাস্যকর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 10, অক্টোবর 2025
in বিনোদন
A A
দুটি চরিত্রের ঐতিহাসিক পোশাক ও সাজে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিখ্যাত নির্মাতা এস. এস. রাজামৌলি। তার জন্মদিনে জেন-জেডের চোখে ২০০৯ সালের ফ্যান্টাসি ড্রামা ‘মাগাধীরা’র একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। যে সিনেমায় অভিনয় করেছেন রাম চরণ ও কাজল আগারওয়াল।

২০০৯ সালে মুক্তির সময় ছবিটি ছিল তেলুগু সিনেমার জন্য এক বড় মোড় পরিবর্তনের মুহূর্ত! প্রথম ১০০ কোটির ক্লাব- স্পর্শ করা ছবি এটি। তবে ২০২৫ সালে এসে এই ছবিটিকে যখন একজন জেন-জেড দেখেন, তখন তার প্রতিক্রিয়া কেমন হতে পারে- সেটাই এই লেখাতে উঠে এসেছে।

‘মাগাধীরা’ নিয়ে প্রতিক্রিয়ায় একজন জেন-জেড বলছেন, ‘মাগাধীরা’ দেখতে গিয়ে মনে হলো যেন এক অবাস্তব ও অতিনাটকীয় ফ্যান্টাসির জগতে ঢুকে পড়েছি। ছবির শুরুর দৃশ্যেই মন ভেঙে যায়। পাহাড় থেকে কাজল আগারওয়ালের চরিত্র প্রিন্সেস মিত্রাবিন্দার পড়ে যাওয়া দৃশ্যটি এতটাই কৃত্রিম যে মনে হয় সময়টা যেন ৯০-এর দশক! ভিএফএক্স ও সিজিআই-এর মান এত নিচু যে দেখার আগ্রহ হারিয়ে যায়।

গল্পটি মন্দ নয়— আধুনিক যুগের বাইক রেসার হর্ষা ও ইন্দুর অতীতজন্মের প্রেম এবং প্রতিশোধের গল্প। কিন্তু ছবির দৈর্ঘ্য ও নাটকীয়তা এতটাই টেনে আনা যে ২ ঘণ্টা ৪৫ মিনিটের এই ফ্যান্টাসি ড্রামা একসময় ক্লান্তিকর মনে হয়।

বিরোধী চরিত্র রণাদেব (দেব গিল) মাতাল অবস্থায় নায়িকার সঙ্গে যেভাবে কথা বলে, তা আজকের দর্শকদের কাছে অগ্রহণযোগ্য। সংলাপে ছিল এমন অশালীন কথা, “তোমার দেহ এই ফলের চেয়েও মিষ্টি… আমি তা চিবিয়ে রস বের করতে চাই।” এমন সংলাপগুলো আজকের প্রজন্মের কাছে কেবলই বিরক্তিকর ও অবমাননাকর।

আজকের দিনে লাপাতা লেডিজ (২০২৩), বুলবুল (২০২০), গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (২০২২)-এর মতো ছবিতে নায়িকারা গল্পের কেন্দ্রবিন্দু। কিন্তু ‘মাগাধীরা’-তে কাজল আগারওয়ালকে দেখা গেছে শুধু সাজসজ্জার উপকরণ হিসেবে, যা বর্তমান প্রজন্মের দৃষ্টিতে একেবারেই পুরোনো ধাঁচের উপস্থাপন।

রাজামৌলি দর্শকদের মুগ্ধ করতে চাইলেও, ছবিটি অতিরিক্ত ভিজ্যুয়াল আড়ম্বর ও নাটকীয়তায় ভরা। ঠিক যেমনটা দেখা গেছে তার পরের কাজগুলো— আরআরআর (২০২২) ও বাহুবলী (২০১৫)-তেও।

একজন জেন-জেড দর্শক হিসেবে বলতে হয়— ‘মাগাধীরা’ এমন এক সিনেমা, যা হয়তো আমাদের বাবার প্রজন্মকে মুগ্ধ করেছিল, কিন্তু আমাদের কাছে এটি কেবলই পুরোনো, অতিনাটকীয় ও প্রযুক্তিগতভাবে দুর্বল ও হাস্যকর এক ফ্যান্টাসি ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: এসএস রাজামৌলিকাজলজেন জেডজেনজিতেলুগুমাগাধীরালিড বিনোদনসিনেমা
Previous Post

বিয়ে করতে যাচ্ছেন নায়িকা তৃষা, পাত্র কে?

Next Post

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল নির্বাচন নিয়ে বক্তব্য দিচ্ছেন, পাশে বেশ কয়েকজন নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের টিকে থাকার লড়াই, আফগানদের চোখ সিরিজ জয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT