চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জিডিপির আকার ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 অপরাহ্ন 05, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনে জাতিসংঘ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশের বর্তমান জিডিপির আকার ৪৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, অথচ ২০০৫-০৬ অর্থ বছরে এর আকার ছিল মাত্র ৬০ বিলিয়ন মার্কিন ডলার।

‘সাসটেইনেবল এন্ড স্মুথ ট্রান্সলেশন ফর দ্য গ্র্যাজুয়েটিং কোহোর্ট অব ২০২১’ শীর্ষক এক সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন। কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) লাও পিডিআর এবং নেপালের সাথে যৌথভাবে বাংলাদেশ জাতিসংঘে অনুষ্ঠিত পঞ্চম এলডিসি সম্মেলনের এর পাশে এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জিডিপির হিসাবে বাংলাদেশ বিশ্বে এখন ৩৫তম বৃহত্তর অর্থনীতির দেশ এবং দেশের মাথাপিছু আয় ২০০৬ সালের ৫৪৩ মার্কিন ডলারের বিপরীতে ২০২২ সালে ২,৪২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশের জিডিপি গত এক দশকে গড়ে ৬ দশমিক ৫ শতাংশের অধিক হারে টানা বৃদ্ধি পেয়েছে।কোভিড-১৯ মহামারীর ঠিক আগে আমাদের জিডিপির হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ এবং এমনকি এই মহামারীকালে ২০২০-২১ অর্থ বছরে এদেশের অর্থনৈতিক সম্প্রসারণ ঘটেছে ৬ দশমিক ৯৪ শতাংশ।

তিনি বলেন, কেবল এক দশকেই দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ২০ শতাংশ। শিশু মৃত্যুর হার প্রতি হাজারে কমে ২১ এ দাড়িয়েছে। তাছাড়া গড় আয়ু ৭৩ বছরে উন্নীত হয়েছে এবং শিক্ষার হার বেড়ে দাড়িয়েছে ৭৫ দশমিক ২ শতাংশে।

তিনি আরও বলেন, আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ‘ভিশন ২০২১’ এর ভিত্তিতে ২০০৯ সালে সরকারের দায়িত্ব নিয়েছি। আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার অঙ্গীকার করেছিলাম। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা প্রতিটি খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি।

সরকার প্রধান বলেন, অন্যান্য দেশের মতো আমাদের অর্থনীতিও মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও আমরা এই রোগের বিস্তার রোধে যথাসময়ে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিতে সমর্থ হয়েছি এবং মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিত করেছি। সরকার এসময় ২৮টি প্রণোদনা প্যাকেজের আওতায় ২০ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা প্রদান করেছে। এতে প্রায় ৭৩ দশমিক ২ মিলিয়ন মানুষ এবং ২,১৩,৫০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান সরাসরি উপকৃত হয়েছে।

শেখ হাসিনা বলেন, সরকার দেশের অবকাঠামোর উন্নয়নের ওপরও জোর দিচ্ছে এবং গত বছর সরকার তার নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমূখী সেতু নির্মাণ করে তা জনগণের জন্য খুলে দিয়েছে।সেতুটি আমাদের রাজধানী ঢাকার সঙ্গে দেশের এক-তৃতীয়াংশের সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এছাড়াও এটা আঞ্চলিক যোগাযোগ বাড়িয়েছে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যকে আরও সহজ করেছে।

সম্মেলনে এসময় আরও বক্তৃতা রাখেন নেপালের উপ-প্রধানমন্ত্রী ‘নারায়ণ কাজি শ্রেষ্ঠ’ ও লাও পিডিআর এর উপ-প্রধানমন্ত্রী ‘সালেমক্সে কোমাসিথ’ ।

Tags: এলডিসিকাতারপ্রধানমন্ত্রীশেখ হাসিনাস্বল্পোন্নত দেশ
Previous Post

স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড যারা পেলেন

Next Post

দশজন নিয়েই ভ্যালেন্সিয়াকে হারালো বার্সেলোনা

Next Post
বার্সেলোনা খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দশজন নিয়েই ভ্যালেন্সিয়াকে হারালো বার্সেলোনা

শাকিব খান ভিডিও কল করছেন, হাস্যোজ্জ্বল মুখ, পেশাদার পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের সঙ্গে শাকিবের ভিডিও কল নিয়ে সরব বুবলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT