চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপু‌রে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 পূর্বাহ্ন 29, অক্টোবর 2022
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে গ্রেপ্তার প্রধান আসামীসহ সংঘবদ্ধ ধর্ষণ মামলার সন্দেহভাজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে ছোটভাইকে গাছের সঙ্গে বেঁধে পোশাক শ্রমিক কিশোরীকে (১৬) সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার বিকেলে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ গাজীপু‌রের পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জাহিদুল গাজীপুর মহানগর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার সাইফুল ইসলামের ছেলে।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জি.এম. মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সালনা এলাকায় কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি জাহিদুল শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় পালিয়ে আছে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তার নানা আজগর গুরুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পোশাক শ্রমিক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার ক‌রে‌ছে। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় সোপর্দ করা হয়।

জিএমপির সদর থানার ওসি জিয়াউল হক বলেন, রাত ১১টায় ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে র‌্যাব। শনিবার (২৯ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর দুপুরে ৪/৫ জন যুবক গাজীপুর মহানগরের টেকনগপাড়ার রাস্তা থেকে ভিকটিম কিশোরী ও তার ছোটভাইকে তুলে দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যায়। পরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে পরিত্যক্ত টিনশেড বাড়ির ভেতরে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধভাবে চার যুবক ধর্ষণ করে। পরে কিশোরী সুযোগ পেয়ে পালিয়ে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। অন্যদিকে ঘটনার পর যুবকেরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী হৃদয় ও মনির নামে দুই যুবককে আটক করে। তবে প্রধান আসামি জাহিদুল ইসলাম ও তার অপর সহযোগী নাসিম পালিয়ে আত্মগোপনে চলে যায়। ভিকটিম চাকরির সন্ধানে ছোট ভাইকে সঙ্গে নিয়ে ওই এলাকায় এসেছিল বলে জানা গেছে।

Tags: সংঘবদ্ধ ধর্ষণ
Previous Post

আমি চাই আমার চরিত্রকে মানুষ ঘৃণা করুক: অপু

Next Post

চীনের উহানসহ কয়েকটি শহরে আবারও লকডাউন

Next Post
Empty city street in Urumqi during COVID-19 lockdown in China. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের উহানসহ কয়েকটি শহরে আবারও লকডাউন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক বলেই বিএনপি আন্দোলন করছে: চ্যানেল আই. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ গণতান্ত্রিক বলেই বিএনপি আন্দোলন করতে পারছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT