চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরের সাংবাদিক হত্যায় ৭ আসামি রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 09, আগস্ট 2025
in - সেমি লিড, অপরাধ
A A
গাজীপুরের সাংবাদিক হত্যায় ৭ আসামি রিমান্ডে, পুলিশ ও আসামিরা আদালত চত্বরে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা। ছবি: চ্যানেল আই অনলাইন

গাজীপুরের বহুল আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ৭ আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শনিবার বিকালে গ্রেপ্তার আসামিদের গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আলমগীর আল মামুন আসামিদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কেটু মিজান, কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, আল আমিন, স্বাধীন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।

আরেক আসামি আরমান পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করেন জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান। তিনি জানান, গোলাপীর হানিট্রাপে পড়ে ব্যাংক থেকে টাকা তোলা বাদশাহর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে গোলাপীর সহযোগীরা। এ সময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ঘটনাটি ভিডিও করলে আসামিরা তা দেখে ফেলে। পরে ভিডিওটি ডিলিট না করলে তারা তুহিনকে কুপিয়ে হত্যা করে।

কমিশনার আরও বলেন, মেডিকেল রিপোর্ট পেলে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে অপরাধ দমন সম্ভব হবে।

যথাযথ নিরাপত্তা দিতে না পারার দায় স্বীকার করে তিনি সাংবাদিক সমাজের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং নিহত তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানান জিএমপি কমিশনার।

এদিকে শনিবার (৯ আগস্ট) বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরাতন বাজার থেকে আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কোভিড বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এদিন (৭ আগস্ট) দিবাগত রাতেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হত্যা মামলা করেন নিহত তুহিনের বড় ভাই মো. সেলিম। মামলায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

Tags: সাংবাদিক হত্যা
Previous Post

স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে দলের গণতন্ত্র শক্তিশালী করতে হবে: তারেক রহমান

Next Post

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার ৭ জন ২ দিন করে রিমান্ডে

Next Post
বিএকায় শ্রমিকদের দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্নের চেষ্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার ৭ জন ২ দিন করে রিমান্ডে

ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ম্যাচে উপস্থিত, দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রোনালদো কখনও সমস্যা ছিলেন না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT