চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর সিটি নির্বাচনে শেষ সময়ের প্রচারণা জমজমাট

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
1:02 অপরাহ্ন 23, মে 2023
in - সেমি লিড, গাজীপুর, জনপদ, রাজনীতি
A A
গাজীপুর সিটি নির্বাচনে প্রচারণা চলাকালে ভোটার ও প্রার্থীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটারদের নানান প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে গাজীপুর সিটি নির্বাচনের শেষ মুহূর্তের গণসংযোগ। ব্যস্ত সময় পার করছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরতে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। চলছে লিফলেট বিতরণ ও মাইকিং। এছাড়ায় শহরের অলি-গলি ছেয়ে গেছে পোস্টারে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান নৌকা প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, ভোটারদের সাথে দেখা করে ভোট প্রার্থনা করছেন। এ সময় তিনি জানান, গাজীপুরের মানুষ অত্যন্ত উৎসব মূখর পরিবেশে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে ও জনগণের পক্ষ থেকে তিনি যে সমর্থন পেয়েছেন তাতে বলতে পারেন জয় তার সুনিশ্চিত।

সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, “এটার অধিকার সংরক্ষণ করেন নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উনারা যে পদক্ষেপ গ্রহণ করবে তিনি ও তার দল সেটাকে স্বাগত জানাবেন।”

নির্বাচনে দল থেকে বহিষ্কৃত ও পদ থেকে বরখাস্ত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনই হয়ে উঠেছেন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খানের প্রধান প্রতিদ্বন্দ্বী। নিজে প্রার্থী হওয়ার চেষ্টা করেও ঋণ খেলাপি হওয়ার অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর প্রার্থিতা টিকে থাকা মায়ের নির্বাচনের প্রধান সমন্বয়ক হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন জাহাঙ্গীর। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই নানা স্থানে হামলার মুখে পড়ছেন বলে অভিযোগ করে আসছেন জাহাঙ্গীর ও তার মা জায়েদা।

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জায়েদা খাতুন ও তার কর্মীরা ভোটারদের কাছে দোয়া ও ভোট চেয়েছেন। মাঠের পরিস্থিতি ভালো নেই বলে মন্তব্য করে তিনি অভিযোগ জানিয়েছেন, যারা তাদের সমর্থন দিয়ে কাজ করছে তাদেরকে ধরে নিয়ে আটক ও হয়রানি করা হচ্ছে।

এ সময় তিনি ভোট ও ভোটারদের নিরাপত্তা দাবি করেন নির্বাচন কমিশনের কাছে। তিনি বলেন, “যদি সেনাবাহিনী মোতায়েন না করা হয় তাহলে নির্বাচনে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।”

টঙ্গির আরিচপুর জামাই বাজার এলাকায় গণসংযোগ করেন হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম। তিনি অভিযোগ করেন, এজেন্টরা ভয় পাচ্ছে। তাদের নানানভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ১৭ বছরে যে ভয় তৈরি হয়েছে সেটা এখনো কাটছে না। নির্বাচন কমিশন নির্বাচন কতটা সুষ্ঠু করতে পারবে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ৮ জন মেয়র, ২৩৯ জন সাধারণ কাউন্সিলর ও ৭৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্র ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষ থাকবে। মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন।

 

Tags: শেষ মুহূর্তের প্রস্তুতি
Previous Post

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Next Post

রাজশাহীতে অতিরিক্তি পুলিশ মোতায়েন, পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ

Next Post
রাজশাহীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে অতিরিক্তি পুলিশ মোতায়েন, পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ

খালেদা জিয়া বাসায় ফিরেছেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইকো মামলা: হাইকোর্টে খালেদার আবেদনের শুনানি ৩০ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT