মে মাসেই দেশের সব চেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরের ভোট করতে প্রস্তুত ইসি। এরপরই রাজশাহী, বরিশাল, সিলেট এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তোড়জোর চলছে ইসিতে। সব সিটি ভোট হবে ইভিএমে, তবে সিসি ক্যামেরা থাকবে না। জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে সিটি ভোটগুলোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।








