চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্বংসস্তূপের মাঝেই গাজায় ফিরেছে ফুটবল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

গাজা উপত্যকার ধ্বংসস্তূপের মাঝেই ফুটবল ফিরেছে মাঠে। দুবছরের বেশি সময় পর প্রথমবার ‘ফাইভ-এ-সাইড’ টুর্নামেন্ট আয়োজিত হয়েছে গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায়। ইট-পাথরের স্তূপে ঘেরা জরাজীর্ণ মাঠে জাবালিয়া ইয়ুথ ও আল-সাদাকা মুখোমুখি হয়েছিল। ম্যাচ ড্র হয়েছে।

ধ্বংসাবশেষ সরিয়ে কৃত্রিম ঘাসের একটি ছোট মাঠে গড়িয়েছে ম্যাচ। যা স্থানীয়দের কাছে হয়ে উঠেছে আশা ও টিকে থাকার প্রতীক। জাবালিয়া ইয়ুথের ২১ বর্ষী ইউসুফ জেন্দিয়া জানাচ্ছেন, দীর্ঘদিন পর মাঠে ফিরে অনুভূতি ছিল মিশ্র।

প্রতিদিনের বাস্তবতা তুলে ধরে ইউসুফ বলেছেন, ‘সকালে মানুষ পানি, খাবার, রুটি খোঁজে। জীবন খুব কঠিন। কিন্তু দিনের কিছুটা সময় থাকে, যখন মাঠে এসে খেলতে পারেন, ভেতরের আনন্দটা প্রকাশ করতে পারেন। যা আমার কাছে বিভ্রান্ত লাগছিল— খুশিও, আবার কষ্টও। মাঠে এলে অনেক সতীর্থকে মিস করি- কেউ নিহত, কেউ আহত, কেউ চিকিৎসার জন্য বাইরে।’

অক্টোবরে যুদ্ধবিরতির পর চার মাস পেরিয়ে গেলেও পুনর্গঠন কার্যক্রম শুরু হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। উপত্যকার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে, ২০ লাখের বেশি মানুষ সংকীর্ণ উপকূলীয় অঞ্চলে আশ্রয় নিয়েছেন, অনেকে অস্থায়ী তাঁবু বা ক্ষতিগ্রস্ত ভবনে বাস করছেন।

একসময় ৯ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়ারমুক স্টেডিয়াম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেটি পরে ইসরায়েলি বাহিনীর অস্থায়ী আটক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখন সেখানে সাদা তাঁবুতে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত পরিবারগুলো।

In a wasteland of ruined buildings and the rubble of Gaza City, soccer returns to the Gaza Strip, with the first organized tournament in more than two years https://t.co/4NDAfWr8SE pic.twitter.com/FOv4g9kGXW

— Reuters (@Reuters) February 10, 2026

এই প্রেক্ষাপটে টুর্নামেন্ট আয়োজনের জন্য ফুটবল অ্যাসোসিয়েশন ভেঙে পড়া দেয়ালের ধ্বংসাবশেষ সরিয়ে, নতুন করে বেড়া বসিয়ে এবং পুরনো কৃত্রিম ঘাস পরিষ্কার করে মাঠ প্রস্তুত করেছে।

বেইত হানুনের খেলোয়াড় আমজাদ আবু আওদা বলেছেন, ‘আমরা একটা বার্তা দিতে চেয়েছি- যত ধ্বংসই হোক, যত যুদ্ধই হোক, আমরা খেলব, আমরা বাঁচব। জীবন চলতেই হবে।’

Tags: আমজাদইসরায়েলগাজালিড স্পোর্টস
Previous Post

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

Next Post

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্র

Next Post
ছবি: সংগৃহীত

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে এগিয়ে তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT