চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 05, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আন্তর্জাতিক শান্তি আলোচনা সভায় বিশ্ব নেতারা অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেছে। প্রস্তাবটিতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ সমর্থন জানালেও কেবল যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়। ফলে যুদ্ধবিরতির প্রস্তাবটি অনুমোদন পায়নি।

আল জাজিরা জানিয়েছে, প্রস্তাবনাটিতে অবিলম্বে গাজায় সামরিক আগ্রাসন বন্ধ, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির আহ্বান জানানো হয়েছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধবিরতির আহ্বান জিম্মি মুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, তাই তারা প্রস্তাবটিকে ‘অগ্রহণযোগ্য’ মনে করে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি ডরোথি শিয়া বলেন, এই অবস্থান মোটেও অপ্রত্যাশিত নয়। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সর্বদা সমর্থন করে আসছে। হামাস যাতে পুনরায় ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করাও এই নীতির অংশ।

এদিকে ইসরায়েলের টানা বোমাবর্ষণে গাজা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ প্রবেশে কড়াকড়ি ও অবরোধের কারণে লাখো মানুষ মানবিক সংকটে পড়েছে।

Tags: গাজাযুক্তরাষ্ট্র
Previous Post

ভিনিসিয়াস রিয়ালে যা করেছে, ব্রাজিলেও সেটির সময় আছে

Next Post

পরিবেশ দিবসে অনুকরণীয় পদক্ষেপ নিলেন রণদীপ

Next Post
প্রথমে একজন যুবক জিপে বসে, পরে অন্য যুবক-যুবতী বনাঞ্চলে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ দিবসে অনুকরণীয় পদক্ষেপ নিলেন রণদীপ

ইংল্যান্ডের কোচ গ্যারি সাউথগেট মাঠে নির্দেশনা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারকে বিদায় বলে আল হিলালের কোচ হলেন ইনজাগি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT