চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা যুদ্ধবিরতি: উচ্ছ্বসিত গাজাবাসীর রাস্তায় উল্লাস, ইসরায়েলি হামলায় নিহত ৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 19, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজাবাসীরা রাস্তায় উল্লাস করছে, যুদ্ধবিরতি উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্তে উচ্ছ্বসিত গাজাবাসী। যুদ্ধবিরতি উদযাপন করতে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরপর রাস্তায় বের হয়ে উল্লাস প্রকাশ করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে যুদ্ধবিরতি কার্যকরে বিলম্বিত হওয়ায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) আল-জাজিরার লাইভ আপডেট প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির শুরুর নির্ধারিত সময় পার হওয়ার পরও ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ও মধ্য গাজায় হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় উত্তর গাজায় অন্তত তিনজন এবং গাজা শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত ২৫ জন।

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র দানিয়েল হ্যাগারি বলেন, প্রধানমন্ত্রীর (বেনিয়ামিন নেতানিয়াহু) নির্দেশ অনুসারে, যতক্ষণ হামাস তার দায়িত্ব পালন না করবে, ততক্ষণ যুদ্ধবিরতি কার্যকর হবে না। ইসরায়েলি সেনাবাহিনী এখনো গাজায় হামলা চালাচ্ছে, কারণ হামাস এখনো চুক্তির প্রতি তার দায়বদ্ধতা পূর্ণ করছে না।

এদিকে যুদ্ধবিরতি বিলম্বিত হওয়া সত্ত্বেও রাস্তায় বের হয়ে উদযাপন শুরু করছে গাজাবাসী। গাজা শহরের রাস্তায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বের হয়ে মুক্ত আকাশে। এছাড়াও খান ইউনিসের ফিলিস্তিনিরাও উদযাপন করছে যুদ্ধবিরতির এই স্বস্তি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৬ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। আর বাস্তুচ্যুত হয়েছে গাজার জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ।

Tags: ইসরায়েল-হামাসইসরায়েলি হামলাগাজা যুদ্ধবিরতি
Previous Post

মোবাইলের মেসেজে তালাক পেয়ে প্রাণ দিলেন নারী

Next Post

হামাসের বিরুদ্ধে বন্দিদের তালিকা প্রকাশ না করে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ

Next Post
বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত কাঠামো, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের বিরুদ্ধে বন্দিদের তালিকা প্রকাশ না করে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ

সাইফের উপর হামলাকারী ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের উপর হামলাকারী ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT