চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ত্রাণ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 30, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজায় ত্রাণ বিতরণে মানুষের ভিড়, আন্তর্জাতিক সংস্থা সাহায্য প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউনআরডব্লিউএ)-এর কাছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ গাজার নাগরিকদের জন্য মানবিক সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ার পর, দেশগুলোর এমন সিদ্ধান্তকে ‘অমানবিক’ হিসেবে অভিহিত করে গাজায় ত্রাণ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গতকাল (২৯ জানুয়ারি) নিজেদের ওয়েব সাইটে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্তত ১১টি দাতা দেশকে অবশ্যই ইউনআরডব্লিউএ-এর কাছে অর্থায়ন প্রত্যাহারের অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তাদের এই সিদ্ধান্ত, ফিলিস্তিনের ২ মিলিয়নেরও বেশি শরণার্থীর জন্য হুমকি স্বরূপ, কারণ অধিকৃত গাজা উপত্যকায় কেবল মাত্র এই সংগঠনটিই লাইফলাইন হিসেবে কাজ করে।

এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএ এর কিছু কর্মী জড়িত ছিল বলে অভিযোগ তুলে ইসরায়েল। এরপরই যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ গাজায় তহবিল বন্ধের ঘোষণা দেয়। তহবিল স্থগিত করা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য। পরে এর তীব্র নিন্দা জানিয়ে ইউনআরডব্লিউএ দেশগুলোকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানায়। এরপর এর নিন্দা জানালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গত ৭ অক্টোবরের হামলায় ইউএনআরডব্লিউএ কর্মীদের জড়িত থাকার অভিযোগগুলো গুরুতর। বিষয়টি নিয়ে স্বাধীনভাবে তদন্ত করা আবশ্যক, যার বিরুদ্ধে পর্যাপ্ত গ্রহণযোগ্য প্রমাণ আছে তাকে সুষ্ঠু বিচারে বিচার করা উচিত। কিন্তু কিছু ব্যক্তির কথিত কার্যকলাপকে অজুহাত হিসাবে ব্যবহার করে জীবন রক্ষাকারী সহায়তা বন্ধ করা উচিত নয়। এই সিদ্ধান্ত ২০ লাখ ফিলিস্তিনির দুর্ভোগ আরও বাড়াবে, ইতিমধ্যেই তারা গণহত্যা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে।

গত শুক্রবার গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলকে নির্দেশ দেয় জাতিসংঘের সর্বোচ্চ আদালত (আইসিজে)। তখনই ইউনআরডব্লিউএ-এর কর্মীদের হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলে ইসরায়েল। এই অভিযোগের পর সংস্থাটিকে নতুন করে তহবিল দেওয়া সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, স্কটল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড। গতকাল এই তালিকায় যুক্ত হয়েছে নিউজিল্যান্ডের নাম।

Tags: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালত্রাণ
Previous Post

শারীরিক অবস্থার উন্নতি হলেও সংকট কাটেনি কবীর সুমনের

Next Post

আউটডোর শুটিংয়ে তারকাদের লাঞ্চ-ডিনারে কী খাবার থাকে?

Next Post
চ্যানেল আই অনলাইন: আড্ডার স্থান ও খাবার, বাংলাদেশে সামাজিক আড্ডা ও খাবার. Channel i News - চ্যানেল আই নিউজ

আউটডোর শুটিংয়ে তারকাদের লাঞ্চ-ডিনারে কী খাবার থাকে?

নিউরাল ইমপ্লান্ট ও ইলেকট্রো আর্রেরি প্রযুক্তি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের মস্তিস্কে ওয়্যারলেস চিপ স্থাপন করলো ইলন মাস্কের প্রতিষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT