চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব পারেননি, বাদ পড়ল তার দলও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দুই শূন্য ইনিংসে বাজে শুরু পেয়েছিলেন সাকিব আল হাসান। মুদ্রার অপর পিঠ দেখিয়েছেন পরের দুই ম্যাচে। অলরাউন্ডিং পারফর্মে দুবার হয়েছেন ম্যাচসেরা। কিন্তু নক আউট পর্বে এসে ফের ধুঁকেছেন, টানা দুই হারে আসর থেকে ছিটকে গেছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও।

দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা তালাহওয়াশের কাছে ৩৭ রানে হেরেছে সাকিবের দল। ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। ১ অক্টোবরের ফাইনালে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হবে রোভম্যান পাওয়েলের জ্যামাইকা।

প্রথম কোয়ালিফায়ারে বার্বাডোজের কাছে ৮৭ রানে হেরেছিল গায়ানা। বোলিংয়ে ২২ রানে ১ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ২ বলে ১ রান করেছিলেন সাকিব। জ্যামাইকার বিপক্ষেও পারেননি তিনি। বল হাতে ৩ ওভারে ৩০ রান দেয়ার পর ব্যাটিংয়ে নেমে করেন ৬ বলে ৫ রান। ২২৭ রানের লক্ষ্যে তার দল থামে ৩৭ রান পেছনে, ১৮৯তে।

প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে বাজে শুরু পায় জ্যামাইকা। ১ রানে কেনার লুইস ফেরার পর আরেক ওপেনার ব্রেন্ডন কিং থাকেন তিন ওভার পর্যন্ত। পরের দৃশ্যপটে নায়ক সামারাহ ব্রুকস। ৫২ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০৯ রান করেন তিনি। শেষদিকে ১৫ বলে ইমাদ ওয়াসিমের ৪১ রানের ক্যামিওতে ২২৬-এ পৌঁছায় জ্যামাইকা।

বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারে এসে সাকিব দেন ৬ রান। এরপর ১৫তম ওভারে দেন মাত্র ৩ রান। কিন্তু ১৭তম ওভারে ব্রুকসের তোপে পড়েন। ৩ ছক্কাসহ হজম করেন ২১ রান। পরে সাকিবকে আর বোলিংয়েই আনেননি শিমরন হেটমায়ার। ৪ ওভারে ৪৩ রান খরচে ২ উইকেট পেয়েছেন রোমারিও শেফার্ড।

বড় লক্ষ্যে নেমে গায়ানা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। স্পিনে প্রতিপক্ষের রানের চাকার নাগাল টেনেছিলেন ইমাদ ওয়াসিম। ৪ ওভারে ২৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার। তিনে নেমে ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন শাই হোপ।

চারে নামা সাকিব করতে পেরেছেন ৫ রান। কিমো পলের ৩৭ বলে ৫৬ রান ও শেষ দিকে ওডেন স্মিথের ১৪ বলে ২৪ রান দলটির হার রুখতে পারেনি। নির্ধারিত ওভার শেষে গায়ানা থেমেছে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানে।

এবারের সিপিএলে ৬ ম্যাচে ১৪৪.৬১ স্ট্রাইক রেটে সাকিব করেছেন ৯৪ রান। বোলিংয়ে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। সাউথ আফ্রিকান স্পিনার তাবরিজ শামসির বদলি হিসেবে গায়ানাতে নাম লেখান সাকিব। শুরুর দুই ম্যাচে তিন উইকেট পেলেও রান করতে পারেননি। পরের দুই ম্যাচে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে হয়েছেন টানা দুই ম্যাচে সেরা।

Tags: জ্যামাইকাবার্বাডোজব্রুকসলিড স্পোর্টসসাকিবসিপিএল
Previous Post

কলড্রপের জন্য টকটাইম পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

Next Post

পরপর দুটি ছবি ফ্লপ, পারিশ্রমিক কমালেন আয়ুষ্মান খুরানা

Next Post
আয়ুষ্মান খুরানা স্মার্ট পোশাকে ভাবুক মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরপর দুটি ছবি ফ্লপ, পারিশ্রমিক কমালেন আয়ুষ্মান খুরানা

বাংলাদেশের পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার সেলিম প্রধানের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার সেলিম প্রধানের জামিন নামঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT