চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করলে লালা ঝরাই

গাভাস্কারের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 25, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ও বিশ্বকাপ ট্রফি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের প্রায় প্রতি মৌসুমেই গতিসম্পন্ন পেসারের দেখা মেলে। যথারীতি তাদের শরীরে তারকার ট্যাগ লাগানো হয়। গণমাধ্যম তাদের নিয়ে নানা রকমের ইতিবাচক খবর পরিবেশনেরও ব্যস্ত থাকে। যদিও স্বল্প সময়ের পর তারা ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হন। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার এ ব্যাপারে প্রাসঙ্গিক এক মন্তব্যই করে বসলেন।

টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটারের ভাষ্য, ভারতে, যখনই কেউ ১৪৫ কিলোমিটারের বেশি বোলিং করেন, তখনই আমরা তার প্রশংসায় লালা ঝরাতে শুরু করি। আমরা বলি, তিনিই পরবর্তী বড় সম্পদ।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা মায়াঙ্ক যাদব চলতি মৌসুমে নিয়মিত ১৫০ কিলমিটার বেগে বল করায় বিস্ময়ের জন্ম দেন। উঠতি তারকা হিসেবে বিবেচিতও হন। দুই মৌসুম আগেও উমরান মালিকের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গিয়েছিল। যদিও এবারের আসরে তিনি নিজের ছায়াই হয়ে থাকলেন।

তরুণ পেসারদের ভেতর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা। তিনি নিলামে অবিক্রিত থাকলেও চোট পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণের বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত হন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং টুর্নামেন্টে ৮.১৮ ইকোনমি রেটে ১৩ উইকেট নিয়েছেন।

রাজস্থানের হয়ে খেলা এই পেসারের প্রশংসায় গাভাস্কার বলেন, বোলারদের চতুরতা প্রয়োজন যা সন্দীপ শর্মার আছে। ভারতের কেউ এটা নিয়ে কথা বলে না। তিনি ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের আক্ষেপের কথা লুকাননি সন্দীপ। বলেছিলেন, জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে আমি কিছুই জানি না। এটা নিয়ে কখনো ভাবিনি। মাঝে মাঝে আমার মনে হয়, আমার যে কৃতিত্ব প্রাপ্য তা কখনোই পাইনি। আমার বয়স ২৩-২৪ নয়, টুর্নামেন্ট শেষে ৩১ হবে। কিছু বিষয় আছে যা আপনার হাতে নেউই।

Tags: আইপিএল ২০২৪গাভাস্কারলিড স্পোর্টস
Previous Post

অতিপ্রবল হয়ে উঠতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

Next Post

‘শাহাদাত’ নামে আনসার আল ইসলামের সদস্য সংগ্রহ

Next Post
আনসার আল ইসলামের সদস্যদের গ্রেপ্তার, পুলিশ ও নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শাহাদাত’ নামে আনসার আল ইসলামের সদস্য সংগ্রহ

সাপটি গাছে লুকিয়ে আছে, চারপাশে সবুজ পাতা ও ডালপালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি ক্যাম্পাসে সাপ-মশার উপদ্রব, শিক্ষার্থীরা আতঙ্কে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT