চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাভাস্কারের চোখে ফেভারিট কে, ভারত নাকি অস্ট্রেলিয়া?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 04, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। ভারতের মাঠে লাখো দর্শককে হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসব করেছিল অজিরা। টিম ইন্ডিয়ার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল কিছুটা প্রতিশোধেরও। লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছেন কিংবদন্তি সাবেক সুনীল গাভাস্কার।

টেস্টের প্রথম ১০ হাজার রান করা গাভাস্কার মনে করেন, এই ম্যাচে রোহিত শর্মার দলই পরিষ্কার ফেভারিট। বলেছেন, ‘এই পিচে ভারতই ফেভারিট, কারণ অস্ট্রেলিয়ার দলে শক্তিশালী স্পিন আক্রমণ নেই। তারা কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কের মতো মূল পেসারদেরও হারিয়েছে।’

‘তাদের ব্যাটিং ভালো, তারা আগ্রাসী ব্যাটিং করছে। ভারতের জন্য আদর্শ হবে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করতে দেয়া, বরং ভারতের উচিত রান তাড়া করা।’

আগের ম্যাচেই চার স্পিনার নিয়ে বাজিমাত করেছিল ভারত। নিউজিল্যান্ড ভারতের দেয়া ২৫০ রান তাড়া করতে পারেনি। শেষপর্যন্ত কিউইরা ৪৪ রানে হেরে যায়। গাভাস্কার মনে করেন, দুবাইয়ের পিচ ব্যাটিংয়ের জন্য এতটাও কঠিন নয়, যদিও স্পিনারদের জন্য কিছুটা সহায়ক ছিল।

‘আমাদের স্পিনাররা প্রথম কয়েক ওভারে খুব বেশি সাহায্য পায়নি। পরে পিচ একটু ভালো হওয়ার পর এবং শিশির জমার পর রোলিংয়ের কারণে স্পিনারদের জন্য কিছুটা বেশি গ্রিপ তৈরি হয়েছিল। তবে রান করার জন্য একেবারেই অসম্ভব পিচ ছিল না।’

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে সেমিতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

Tags: অস্ট্রেলিয়াগাভাস্কারচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইভারতলিড স্পোর্টস
Previous Post

ঈদের পর বিভাগীয় সমাবেশসহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মসূচি

Next Post

আবরার ফাহাদের স্বাধীনতা পদক নিয়ে যা বললেন ফারুকী

Next Post
ফারুকী ও আবরার ফাহাদের ছবি, স্বাধীনতা পদক প্রসঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবরার ফাহাদের স্বাধীনতা পদক নিয়ে যা বললেন ফারুকী

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে মানুষের সমাগম, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবিধানিক কাঠামো পরিবর্তনে লড়াই করবে এনসিপি: নাহিদ ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT