চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলকার স্টেডিয়ামকে ডিমেরিট পয়েন্ট শাস্তি, ক্ষুব্ধ গাভাস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 অপরাহ্ন 04, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
হলকার স্টেডিয়ামের মাঠে ক্রিকেটের ডিমেরিট পয়েন্টের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাভাস্কার-বোর্ডার সিরিজের তৃতীয় টেস্টে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বাজে পিচ বানিয়ে শাস্তি পেয়েছে ভারত। আইসিসির পিচ এবং আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে ভেন্যুটিকে ৩ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ‘বাজে পিচ’ বলেও আখ্যা দিয়েছে আইসিসি। সংস্থাটির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। বলেছেন, ‘এটি ভেন্যুটির অস্তিত্ব নিয়ে হুমকি।’

ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন গাভাস্কার। বলেছেন, ‘ব্যাট করার জন্য এটি একটি কঠিন পিচ ছিল। আপনি স্কোর দেখে তা বুঝতে পারবেন। আমি মনে করি ৩ ডিমেরিট পয়েন্ট এ কারণে দেয়া ঠিক হয়নি। পিচ যদি খুবই কঠিন হতো তাহলে উসমান খাজা ও মার্নাস লাবুশেনের ৯৬ রানের জুটি গড়া সম্ভব হতো না। পিচে ব্যাট করা যদি অসম্ভব হতো তাহলে তৃতীয় দিনে ৭৭ রানের জুটি হতো না।’

‘পিচটি অবশ্যই কঠিন ছিল, ভারতের কাছে এরচেয়ে বেশি কী আশা করা যায়? আমার মনে পড়ছে না, নভেম্বর বা ডিসেম্বরে ব্রিসবেনে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে একটা টেস্ট হয়েছিল। সেটিও কিন্তু দুদিনে শেষ হয়েছিল। সেখানে পেসারদের বিপজ্জনক দেখা গেছিল। সেই পিচে গুরতর আহত হওয়ার সম্ভাবনাও ছিল।’

‘ওই টেস্টের ম্যাচ রেফারি কে ছিলেন, কিংবা ব্রিসবেনের উইকেটকে কত ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল, আমার জানা নেই। আমার মনে হয়, ডিমেরিট পয়েন্ট দেয়ায় সমতা থাকা দরকার।’

ইন্দোরে দুইদিন আর এক সেশনেই শেষ হওয়া ম্যাচটিতে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে ভারত। ম্যাচ শেষে দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও স্টিভেন স্মিথের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন জমা দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। প্রতিবেদন পর্যালোচনা করে পিচ এবং আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে ডিমেরিট পয়েন্টের শাস্তি দেয় আইসিসি। পাশাপাশি এটিকে ‘বাজে পিচ’ বলেও আখ্যা দেয়া হয়। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে ভারতীয় ক্রিকেট বোর্ড ১৪ দিন সময় পাবে।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিইন্দোর স্টেডিয়ামগাভাস্কারটেস্ট চ্যাম্পিয়নশিপবোর্ডার-গাভাস্কার ট্রফিভারত
Previous Post

বিএনপি নেতাদের প্রতি যে অনুরোধ জানালেন তথ্যমন্ত্রী

Next Post

‘শতাধিক’ ম্যাচে অনুপস্থিত নেইমার

Next Post
নেইমার ফুটবল ম্যাচে খেলছেন, প্যারিস সেন্ট জার্মেই দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শতাধিক’ ম্যাচে অনুপস্থিত নেইমার

ভারতীয় ধর্মগুরুর স্বঘোষিত দেশ কৈলাসা, জাতিসংঘে গিয়েছিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে কেন গিয়েছিল ভারতীয় ধর্মগুরুর স্বঘোষিত দেশ 'কৈলাসা'?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT