চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে প্রমাণ করা হল কোচ গম্ভীরের?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 09, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

গৌতম গম্ভীরের জন্য গতরাতে শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ ছিল যেন নিজেকে প্রমাণের মঞ্চ। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর বিশ্বকাপজয়ী সাবেক কোচের চেয়ার নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়ছিলেন। বরখাস্ত হতে পারেন এমন আলোচনাও ছিল। রোববার রাতে বিশ্বকাপ জিতে সব সমালোচনায় পানি ঠেলেছেন ভারতের কোচ।

রোববার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে রেকর্ড ৯৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। গম্ভীর পরে বলেছেন, ‘হারার ভয়টা আমাদের ঝেড়ে ফেলতে হয়েছে। রক্ষণাত্মক ক্রিকেট খেলার বদলে সাহসী ক্রিকেট খেলতে হয়েছে। ১২০ রানে অলআউট হলেও সমস্যা নেই। আমাদের বৈশিষ্ট্য ছিল সাহস দেখানো এবং সেমিফাইনাল-ফাইনালে ২৫০ রান করা।’

‘আমি দল নির্বাচন করেছি বিশ্বাস ও আস্থার ভিত্তিতে। কখনোই শুধু আশার উপর ভিত্তি করে দল নির্বাচন করিনি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে গম্ভীর লিখেছেন, ‘এটা শুধু ঈশ্বরের পরিকল্পনা ছিল না, এটি ছিল ১৪০ কোটি ভারতবাসীর পরিকল্পনা। দলের প্রতিটি খেলোয়াড়ই একজন বিশ্বচ্যাম্পিয়ন।’

সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে গম্ভীর সাফল্যের তালিকা বেশ সমৃদ্ধ করছেন। তার কোচিংয়ে ভারত গতবছর জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবং এশিয়া কাপ। তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে আইপিএল শিরোপা জিতেছেন। খেলোয়াড়ি জীবনে টি-টুয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, এশিয়া কাপ ও আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন।

Tags: আইসিসিগৌতম গম্ভীরটি-টুয়েন্টি বিশ্বকাপভারতলিড স্পোর্টস
Previous Post

ইরান যুদ্ধে দুবাইতে নিহত আহমদ আলীর লাশ বাংলাদেশে পৌঁছেছে

Next Post

তেলের দাম বৃদ্ধির ইস্যুতে জরুরি রপ্তানি নিয়ে আলোচনা করবে জি-৭

Next Post

তেলের দাম বৃদ্ধির ইস্যুতে জরুরি রপ্তানি নিয়ে আলোচনা করবে জি-৭

ছবি: সংগৃহীত

৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT