চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের বিয়ে উপলক্ষে ১০ হাজার কোটি রুপি অনুদান গৌতম আদানির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2025
in আন্তর্জাতিক
A A
গৌতম আদানি ও তার ছেলের বিয়ে, পারিবারিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের বিয়ে উপলক্ষে ১০ হাজার কোটি রুপি সামাজিক কাজে দান করেছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। জানা গিয়েছে, এই রুপি বেশিরভাগ টাকায় স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে। সমাজের সবস্তরের মানুষ এর সুবিধা পাবেন। আন্তর্জাতিক মানের হাসপাতাল ও মেডিকেল কলেজে সাধ্যের মধ্যে সেবা পাবেন।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (৭ ফেব্রুয়ারি) শুক্রবার ভারতের আহমেদাবাদের বেলভেদেরে ক্লাব ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন গৌতম আদানির ছেলে জিৎ আদানি ও ব্যবসায়ী জইমিন শাহর কন্যা দিবা শাহ। ঘরোয়া সেই অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। সেখানে কোনও সিনেমার তারকা, রাজনীতিক কিংবা কূটনীতিকরা উপস্থিত ছিলেন না।

এর আগে ইসকনের সঙ্গে হাত মিলিয়ে মহাকুম্ভে ৪৫ দিন মহাপ্রসাদের আয়োজন করে আদানি গ্রুপ। এমনকি, মহাকুম্ভে গিয়ে মহাপ্রসাদ বিতরণে হাত লাগাতে দেখা যায় গৌতম আদানিকে। ছেলের বিয়ে সাধারণভাবে এবং পরম্পরা মেনে দেবেন, সেকথা গত ২১ জানুয়ারি মহাকুম্ভে গিয়েই জানিয়ে দেন গৌতম আদানি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার জীবনদর্শন হল, ‘সেবাই ধ্যান, সেবাই প্রার্থনা আর সেবাই ঈশ্বর’।

গৌতম আদানির পুত্র জিৎ আদানির বিয়ের আয়োজন নিয়ে নানা জল্পনা চলছিল। কতটা জাঁকজমক করে বিয়ে হবে, তা নিয়ে নানা কথা উঠে আসছিল। কিন্তু তিনি বলেন, আমরা সাধারণ মানুষের মতো। মা গঙ্গার আশীর্বাদ নিতে জিৎ মহাকুম্ভে এসেছে। পরম্পরা মেনে এবং সাধারণভাবে তার বিয়ে হবে।

Tags: আদানি গ্রুপগৌতম আদানি
Previous Post

গাজীপুরে হামলার ঘটনায় বিচার না হলে কঠোর কর্মসূচি: সারজিস

Next Post

বিখ্যাত ওয়াম্পলার প্যাডেলসের স্বীকৃতি পেলেন ভাইকিংস-এর শুভ

Next Post
গিটার বাজাচ্ছেন একজন পুরুষ শিল্পী, মঞ্চে পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

বিখ্যাত ওয়াম্পলার প্যাডেলসের স্বীকৃতি পেলেন ভাইকিংস-এর শুভ

বাংলাদেশের এক্সপ্রেসওয়েতে যানবাহনের চলাচল, ট্রাফিক সাইন বোর্ড ও গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক্সপ্রেসওয়েতে একই গাড়ি ৩ বার গতিসীমা লঙ্ঘন করলেই চলাচল নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT