চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবিতে বাইরে থেকে উপাচার্য নিয়োগ দিলে ‘গেটলক’ কর্মসূচি

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
7:10 অপরাহ্ন 22, আগস্ট 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
জবিতে উপাচার্য নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষরের আয়োজন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যতিত বাহিরের কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে ‘গেটলক’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচতলায় শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। এই দাবিতে গতকাল বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে ছয় হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে। স্বাক্ষর সংগ্রহ এখনো চলামান রয়েছে।

বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কলা ভবন ও বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে রফিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘ভাড়াটিয়া ভিসি আসলে, গেইটে তালা ঝুলবে’, ‘জবি থেকে ভিসি চাই, দিতে হবে-দিতে হবে’ শ্লোগান দেন।

শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একজন নির্দলীয় উপাচার্য দিতে হবে। সকলপ্রকার ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করতে যিনি মেরুদণ্ড সোজা করে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সক্ষম হবেন, এ রকম উপাচার্য দিতে হবে। জবির বাহির থেকে উপাচার্য আসলে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হবে। এ সময় বহিরাগত উপাচার্যকে কোন ধরণের সহযোগিতা না করারও ঘোষণা দেন তারা।

ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, আমরা যে দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি, সেই দাবি পূরণ করে ছাড়বো, ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ঢাকায়। বিশ্ববিদ্যালয় সংস্কারে তাদের যে দাবি সেগুলোর মাঝে নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ একটি গুরুত্বপূর্ণ দাবি।

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে হতে গত ১৯ বছরে কোন ভিসি নিয়োগ দেওয়া হয়নি। প্রত্যেকবার এই ভিসি নিয়োগের বিষয়ে একটি অপশক্তি কাজ করে। এই বার যদি বাহির থেকে ভিসি নিয়োগ হয়, গেটে তালা ঝুলবে। ছাত্ররা নিজেদের অধিকার আদায় করা শিখে গেছে। এখন আর কোন ধরনের অন্যায়, অবিচার, জুলুম সহ্য করা হবে না। ছাত্র জনগণ রক্ত দিতে শিখে গেছে। এখন আমাদের একটাই দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে ভিসি চাই।

Tags: উপাচার্য নিয়োগজগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাজবি
Previous Post

কূটনৈতিক পাসপোর্ট সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুতে নীতিমালা জারি

Next Post

রাশেদ খান মেনন গ্রেপ্তার

Next Post
রাশেদ খান মেনন গ্রেপ্তার, বাংলাদেশ রাজনীতি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশেদ খান মেনন গ্রেপ্তার

বন্যাকবলিত এলাকার একজন নারী, জলাবদ্ধতা ও বন্যার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বানভাসি মানুষের জন্য লুবাবার চোখে জল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT