চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 06, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী গ্যাস সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ বৃহস্পতিবার বিকেলেই আবার গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, এর ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এফএসআরইউর মেরামতকাজ বিকেলের মধ্যে শেষ হবে। এরপরই গ্যাস সঞ্চালন আবার শুরু হবে।

তিনি বলেন, ‘সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে যেখানে গ্যাসের চাপ কমে গেছে, সেখানে চাপ বাড়বে। মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারব।’

গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘স্বাভাবিক হতে দুই-তিন দিন তো লাগবেই। বন্ধ হওয়ার আগে যেমন পরিস্থিতি ছিল, তেমনই হবে।’

গ্যাস সংকটের কারণে বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ কমে গেলে বিদ্যুৎকেন্দ্রও প্রয়োজনীয় জ্বালানি পায় না। ফলে কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে সেগুলো আবার চালু করা হবে।

বিদ্যুৎ ও গ্যাস খাতে সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘যেটা হয়েছে, সেটা কি মানুষের হাতের মধ্যে আছে?’

গত ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। এর প্রভাব পড়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

Tags: গ্যাস সরবরাহজ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Previous Post

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

Next Post

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

Next Post
Bus collision with rickshaw on wet road in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

বিপর্যস্ত পরিস্থিতিতে শিশু ও নারী রোগীদের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT