চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 24, নভেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের সংবাদপত্রের প্রধান অতিথি ভাষণ দিচ্ছেন, প্যানেল আলোচকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের দেশেও গ্যাস সংকট দেখা দিয়েছে। সে কারণে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। তবে এটি সাময়িক সমস্যা আগামী জানুয়ারি মাসে পরিস্থিরি উন্নতি হবে বলে আশা করছি।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প-কারখানা ও ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীরা বর্তমানে যেসব সমস্যা মোকাবিলা করছে, তার সমাধানের লক্ষ্যে শিগগিরই একটি সভা করব। সেখানে সব ব্যবসায়ীরা থাকবেন।

আমরা চাই- সমস্যাগুলো চিহ্নিত করে তার একটা খসড়া প্রধানমন্ত্রীর কাছে দিতে। সরকার সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করছেন। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিরামিক শিল্প বাংলাদেশের সম্ভাবনাময় একটি খাত। দেশে উৎপাদিত হওয়া সিরামিক পণ্য চাহিদার ৮৫ ভাগ পূরণ করছে। ৫০টি দেশে এক বিলিয়ন মার্কিন ডলারের পরিমাণ সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। সিরামিক পণ্যের উৎপাদন ও রপ্তানি যাতে আরও বাড়ানো যায়, সেলক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে তিনি জানান।

 

Previous Post

ধামরাইয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Next Post

টাঙ্গাইলে দরিদ্র সেনা বীরমুক্তিযোদ্ধাদের পাঁকা ঘর দিল সেনাবাহিনী

Next Post
টাঙ্গাইলে দরিদ্র সেনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ঘর হস্তান্তর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে দরিদ্র সেনা বীরমুক্তিযোদ্ধাদের পাঁকা ঘর দিল সেনাবাহিনী

ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচ বিশ্বকাপে গোল করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT