চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 অপরাহ্ন 15, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশের সময় একজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ফ্যাসিবাদ পুরো দেশকে ফোকলা করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কয়েক দিনের মধ্যেই দেশে চলমান গ্যাস সংকটের সমাধান হবে। বিদ্যুতের সংকটে মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার দ্রুত পরিস্থিতি সমাধানে কাজ করছে।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদ পুরো দেশকে ফোকলা করে দিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই গ্যাস সমস্যার সমাধান হবে। দেশের মানুষ বিদ্যুতের জন্য কষ্ট করছে, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, দ্রুত এর সমাধান হবে।’

প্রধানমন্ত্রী জনসভায় বক্তৃতা দিচ্ছেন, পাশে অন্যান্য নেতা ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি জনগণের জন্য কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী ১০ বছর দেশের জ্বালানি ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা আগামী সংসদ অধিবেশনে তুলে ধরা হবে।

যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সংসদে এসে নিজেদের পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেসব রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বলব সংসদে পরিকল্পনা দেন। রাস্তায় বিশৃঙ্খলা করার দিন শেষ।’

সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনা করা খুব সহজ। মুরোদ থাকলে মাঠে নামুন, মানুষের জন্য কাজ করেন। যারা বড় বড় কথা বলছেন, তাদের গত ১৭ বছর রাজপথে খুঁজে পাওয়া যায়নি।

রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে ভুল করেছেন, ১৯৯৬ সালেও ভুল করেছেন, ২০২৬ সালেও বিভ্রান্ত করছেন।’

Tags: গ্যাস সংকটপ্রধানমন্ত্রী তারেক রহমানবেগম খালেদা জিয়াসাবেক প্রধানমন্ত্রী
Previous Post

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

Next Post

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

Next Post
অশি পেরোনো বৃদ্ধা জমির দখল নিয়ে চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজের ভুল স্বীকারের পর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার্কের ভুল ‘স্বীকার’ জানালেন মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT