চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভবনের সামনে গ্যাসের পাইপ লিকেজ, ভোগান্তিতে নগরবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 10, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাড়ির রান্নার জন্য গ্যাসের চুলা জ্বলছে, নীল আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর রোডে গণভবনের একটি পাইপের ভাল্ভ ফেটে লিকেজ দেখা দিয়েছে। মেরামতের জন্য বেশকিছু ভাল্ভের গ্যাস কমানো হয়েছে। এতে করে ঢাকার চলমান গ্যাসের ভোগান্তি আরও বেড়ে গেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের ভাল্ভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলিসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে ভাল্ভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে।

এদিকে, গত বুধবার (৭ জানুয়ারি) নোঙরের আঘাতে তুরাগ নদের নিচে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও পাইপে পানি ঢুকে যায়। এ অবস্থায় গ্যাসে চাপ কমিয়ে মেরামতের কাজ করা হচ্ছে। চার দিনেও কাজ শেষ হয়নি। এরমধ্যে গণভবনের ফাটলে নতুন করে চাপ কমানোয় গ্যাস সংকট আরও চরম আকার নিলো।

চার দিন ধরেই ঢাকার বেশিরভাগ এলাকায় চুলা জ্বলছে না। বিশেষ করে গাবতলী থেকে আসাদ গেট পর্যন্ত সংশ্লিষ্ট পুরো এলাকায় গ্যাসের জন্য হাহাকার। এছাড়া অন্য এলাকায় নিভু নিভু আগুন জ্বললেও তাতে রান্না করা যাচ্ছে না। এতে রাজধানীবাসীর একটি অংশ ইলেকট্রিক চুলা, রাইস কুকার, ইলেকট্রিক কেটলিতে কাজ সারছেন। অনেকে বাইরে থেকে খাবার কিনেও খাচ্ছেন।

অন্যদিকে, যারা পাইপলাইনের গ্যাস ব্যবহার করেন না, এলপিজি ব্যবহার করেন তারা এই মুহূর্তে সংকটে আছেন, গ্যাস পাওয়া যাচ্ছে না। পেলেও দ্বিগুণ দামে কিনে ব্যবহার করতে হচ্ছে।

Tags: তিতাস গ্যাস
Previous Post

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

Next Post

ইসিতে আপিল শুনানি শুরু, জামায়াত নেতা আযাদের মনোনয়ন বৈধ

Next Post

ইসিতে আপিল শুনানি শুরু, জামায়াত নেতা আযাদের মনোনয়ন বৈধ

ভারতে বাংলাদেশের খেলা নিয়ে নীরবতা ভাঙল বিসিসিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT