চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাভাস্কারের পর শেবাগকেই সেরা ওপেনার বলছেন গাঙ্গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 14, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার গাঙ্গুলি ও শেবাগের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির ‘হল অব ফেমে’ যুক্ত হয়েছে ভারতের মারকুটে সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের নাম। ৪৫ বর্ষী শেবাগ সম্মানে ভূষিত হওয়ার পর প্রশংসায় ভাসছেন নতুন করে। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও নাম লেখালেন শেবাগ বন্দনায়। বলেছেন, সুনীল গাভাস্কারের পর ভারতীয় ক্রিকেটের সেরা ওপেনার শেবাগ।

প্রিন্স অব কলকাতা এক বার্তায় লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটের টপঅর্ডারে গতিময় ব্যাট করে ব্যাটিংয়ের ধারণাই পাল্টে দিয়েছ তুমি। তোমার প্রতিভা বিশেষ কিছু। তুমি যে গতিতে রান করেছ, সেখানে তুমি অসাধারণ এবং সম্ভবত সুনীল গাভাস্কারের পর সেরা ওপেনিং ব্যাটার তুমি।’

‘আমার মনে আছে, যখন প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে নেমেছিলে, কত ভালো ছিলে, কত জোরে বল মারতে এবং তা দ্রুতই বাউন্ডারি হতো। সেসময় প্রথম তোমার কথা শুনি। নির্বাচকরা নিয়মিত তোমার খবর রাখছিল, তোমার অবস্থা আমাদের জানাচ্ছিল এবং সময়ের আগে তুমি আন্তর্জাতিক ক্রিকেটে চলে আসলে।’

গাঙ্গুলিই প্রথম শেবাগকে ওপেন করতে পাঠিয়েছিলেন। সেকথা স্মরণ করে বলেছেন, ‘আমার মনে আছে, যখন বলেছিলাম ওপেন করার জন্য, তুমি কিছুটা অনিশ্চিত ছিলে। কারণ আগে কখনও সেটা করোনি। আমি বিশ্বাস করতাম কেউই একটি নির্দিষ্ট পজিশনে ব্যাট করার জন্য জন্মায়নি এবং তুমি সেটা করতে পারবে, কারণ তুমি সেই সম্ভাবনা দেখিয়েছ।’

‘তোমাকে ওপেনিংয়ে ব্যাট করতে দেয়ার পর অন্য ব্যাটার যারা তোমার পরে আসত, তাদের জীবন সহজ হয়ে গিয়েছিল।’

Tags: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩গাঙ্গুলিগাভাস্কারভারতলিড স্পোর্টসশেবাগহল অব ফেম
Previous Post

দিল্লির বায়ুদূষণের কারণে জয়পুরে থাকবেন সোনিয়া গান্ধী

Next Post

ঐশ্বরিয়াকে নিয়ে পাকিস্তানি রাজ্জাকের মন্তব্য লজ্জার

Next Post
দুইজন ব্যক্তির ছবি, পুরুষ ও নারী, আধুনিক পোশাক পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐশ্বরিয়াকে নিয়ে পাকিস্তানি রাজ্জাকের মন্তব্য লজ্জার

জনপ্রিয় বাংলা অভিনেতা জেমসের ছবি, চেহারা ও স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াংখেড়েতে শচীনের সাথে সেমিফাইনাল দেখবেন বেকহ্যাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT