চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গম্ভীরের স্পিনার নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন গাঙ্গুলি-গাভাস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 03, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ও কোচের ছবি, গম্ভীরের স্পিনার নির্বাচন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে নতুন তিনজনকে এনেছে ভারত। প্রথম টেস্টে না খেলা নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপ। তারা হেডিংলিতে প্রথম টেস্টে খেলেনি। যে টেস্টে লড়ে হেরে যায় ভারত। এজবাস্টনে রবীন্দ্র জাদেজা ও সুন্দরকে স্পিনার হিসেবে খেলাচ্ছে সফরকারীরা। যে সিদ্ধান্ত নিয়ে কোচ গৌতম গম্ভীরকে প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক বিসিসিআই সভাপতি ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

এজবাস্টনে প্রথমদিনের খেলা চলাকালে সৌরভ বলেন, ‘আমি শঙ্কিত ভারত যে দুজন স্পিনার নিয়ে খেলছে, তারা সেরা না। কুলদীপের দ্বিতীয় টেস্টে সুযোগ পাওয়া উচিত ছিল। এমুহুর্তে প্রথম ইনিংসে পর্যাপ্ত রান তুলতে হবে বোর্ডে।’

গম্ভীরের স্পিনার নির্বাচন নিয়ে চটেছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারও। এমন পিচে কুলদীপকে না রাখাটা তার কাছে দৃষ্টিকটু। ব্যাটিং অর্ডার নিয়ে তিনি বলেছেন, ‘মিডল অর্ডারের ব্যাটাররা যদি বেশি রান তুলতে পারে, তাহলে ৭-৮এ এসে নিতিশ ও সুন্দর ইনিংস বড় করতে পারবে না।’

অন্যদিকে দলটির সাবেক কোচ রবী শাস্ত্রী সমালোচনা করেছেন দ্বিতীয় টেস্টে যাশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেয়া নিয়ে। প্রথম টেস্টের পর ৭ দিনের বিশ্রাম পেয়েছেন বুমরাহ। হেডিংলিতে প্রথম টেস্টে ভারত ৫ উইকেটে হেরেছে। সিরিজে ঘুরে দাঁড়ানো যখন গুরুত্বপূর্ণ, তখন বুমরাহকে না খেলানো নিয়ে বিস্মিত শাস্ত্রী।

তিনি মনে করেন, এমন সিদ্ধান্ত একেবারে খেলোয়াড়ের উপর ছেড়ে দেয়া উচিত না। অধিনায়ক আর কোচিং স্টাফেরই ঠিক করা উচিত কে খেলবে। বুমরাহ হয়তো ভেবেছে এই টেস্ট এতো গুরুত্বপূর্ণ না, তাই লর্ডস টেস্টে ফিরবে।

বুধবার এজবাস্টনে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। প্রথমদিনের খেলা শেষে ৫ উইকেটে ৩১০ রান তুলেছে। দ্বিতীয় দিনে গিল ১১৪ রানে এবং ৪১ রানে থাকা জাদেজা সংগ্রহ বাড়াতে নামবেন।

Tags: ইংল্যান্ডগম্ভীরগাঙ্গুলিভারতরেড্ডিলিড স্পোর্টস
Previous Post

সড়ক দুর্ঘটনায় ভাইয়ের সঙ্গে প্রাণ হারালেন রোনালদোর সতীর্থ জোতা

Next Post

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

Next Post
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

পলান সরকার স্মরণে বই বিনিময় উৎসবের ছবি, একজন বৃদ্ধ ব্যক্তি বই হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পলান সরকার স্মরণে বই বিনিময় উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT