চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণের চেয়ে বলিউড তারকাদের অহংকার বেশি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 22, মার্চ 2025
in বিনোদন
A A
বলিউড তারকাদের মধ্যে অহংকার বেশি বলে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি সিনেমা জগতের অন্যতম সেরা কোরিওগ্রাফার গণেশ আচার্য। যিনি বহু বছর ধরে কাজ করছেন এবং তার হাত ধরে নতুন নতুন স্টেপ শিখেছেন অভিনেতা-অভিনেত্রীরা। তার সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি কাজ করেছেন বলিউড থেকে সাউথ তারকা সকলের সঙ্গেই। এই দুই জগতের তারকাদের মধ্যে মিল বা অমিল কোথায়? জানালেন গণেশ।

খ্যাতনামা এই কোরিওগ্রাফারের মতে, সাউথের অভিনেতারা টেকনিশিয়ানদের সাথে বলিউডের তারকাদের তুলনায় অনেক বেশি সম্মানজনক আচরণ করেন। সম্প্রতি গণেশ আচার্য কমেডি কুইন ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার সাথে কথোপকথনের সময় এই বিষয়টির প্রশংসা করেন। তিনি জানান, আল্লু অর্জুন তার ছবি ‘পুষ্পা ২’র কোরিওগ্রাফির জন্য তাকে কৃতিত্ব দিয়েছিলেন, যা কোন বলিউড তারকা কখনওই করেননি।

বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্র শিল্পের পার্থক্য সম্পর্কে কথা বলার সময় গণেশ আচার্য বলেন, ‘বলিউডে মানুষ শুধুমাত্র তারকাদের প্রশংসা করে, কিন্তু একজন পরিচালক, একজন কোরিওগ্রাফার বা টেকনিশিয়ানের প্রচেষ্টাকে উপেক্ষা করে। কিন্তু সাউথ ইন্ডাস্ট্রিতে তা হয় না। বলিউডে লোকদের মধ্যে অহংকার অনেক বেশি।

গণেশ বলেন,’ আমি যখন ‘পুষ্পা’র গানের কোরিওগ্রাফি করেছিলাম, কয়েকদিন পর আল্লু নিজেই আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে বলেন, ‘মাস্টারজি, আপনার কারণেই এটা সম্ভব হয়েছে।’ আজ পর্যন্ত কোনও বলিউড তারকা আমাকে কৃতিত্ব দেননি।

আল্লু অর্জুন আমার প্রশংসা করে বলেছিলেন যে, মানুষ আপনার কারণেই আমার প্রশংসা করছে। তিনি আমাকে ‘পুষ্পা’র সাফল্যের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি কোনও সাধারণ পার্টি ছিল না যেখানে শুধুই খাওয়া দাওয়া হয়, এই পার্টিতে একটি মঞ্চ তৈরি করেছিল যেখানে টেকনিশিয়ানদের সম্মানিত করা হচ্ছিল। একজন লাইটম্যানকেও পুরস্কার দেওয়া হয়েছিল।’

গণেশ হর্ষ ও ভারতীর ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় বলেছেন, ‘সাউথ সিনেমার অভিনেতারা তাদের টেকনিশিয়ানদের প্রচুর সম্মান করে। বলিউডে পরিচালক ও প্রযোজকরা প্রায়ই কোরিওগ্রাফার ও টেকনিশিয়ানদের পরিশ্রমকে উপেক্ষা করেন। অনেকসময় শেষ মুহূর্তে নাচের স্টেপ পরিবর্তন করতে হয়, যাতে তারকারা খুশি থাকেন।’

Tags: দক্ষিণী তারকাবলিউড তারকা
Previous Post

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৫ নাটক

Next Post

ঈদে নিজের পাশাপাশি ঘর সাজাবেন যেভাবে

Next Post
আধুনিক বসার ঘর with সোফা, গাছ, ও ডেকোরেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে নিজের পাশাপাশি ঘর সাজাবেন যেভাবে

ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে আহত খেলোয়াড়কে সহায়তা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল স্কোয়াডে চার পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT