চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণসংস্কৃতি পরিষদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 অপরাহ্ন 07, অক্টোবর 2022
in রাজনীতি
A A
গণসংস্কৃতি পরিষদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তা ও সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংস্কৃতি পরিষদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে  ৫৩ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক হয়েছেন কবি ও বিষয়ভিত্তিক ত্রৈমাসিক পত্রিকা হালখাতার সম্পাদক শওকত হোসেন এবং সদস্য সচিব হয়েছেন সংগীতশিল্পী ও সংগীত শিক্ষক সৈয়দ তামজিদ। কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রয়েছেন ১৮ জন, যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন ১৮ জন এবং কার্যকরী সদস্য পদে রয়েছেন ১৭ জন।

সংগঠনটির তিনটি মূলনীতি হলো: সৃজন-মনন, প্রতিবাদ ও মুক্তি। শ্লোগান হলো, “সংস্কৃতি আনবেই মুক্তি”।

রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনের কমিটি উপস্থাপন করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, সংস্কৃতি রাজনীতি থেকে বিচ্ছিন্ন কিছু নয় বরং প্রকৃত মুক্তির জন্য সাংস্কৃতিক রাজনীতি বিশেষভাবে ভূমিকা রাখতে পারে।দেশের বর্তমান অসহিষ্ণু রাজনীতি ও অসুস্থ সংস্কৃতির গঠনমূলক পরিবর্তনে গণসংস্কৃতি পরিষদ কার্যকর ভূমিকা রাখবে।

সংগঠনের আহবায়ক কবি শওকত হোসেন বলেন, গণমানুষের মানসিক বিকাশ ঘটানোর মাধ্যমে গণমুক্তির পথে অবদান রাখাই গণসংস্কৃতি পরিষদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জাতি আজ বাক ও শিল্পচর্চার অধিকার হারিয়ে এক মানবিক বিপর্যয়ের মধ্যে পতিত, সেখান থেকে উত্তোরণের জন্য এবং শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা ও সার্বিক অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নতুন রাজনৈতিক নেতৃত্ব যে আন্দোলন শুরু করেছে, সে লড়াইকে বিশেষত সাংস্কৃতিকভাবে আরও গতি দান করতে গণসংস্কৃতি পরিষদ কাজ করে যাবে।

উক্ত অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতা ও কর্মীবৃন্দ।

Tags: গণসংস্কৃতি পরিষদ
Previous Post

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

Next Post

বিশ্বে খাদ্য সংকটের আশংকা থাকলেও বাংলাদেশের খুব ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে খাদ্য সংকটের আশংকা থাকলেও বাংলাদেশের খুব ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরের পর ভূটানকে হারাল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT