চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিঃশেষ সূর্যাস্তে তাপস স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 25, জুন 2021
in বিনোদন
A A
তাপস স্মরণে চ্যানেল আই অনলাইন স্মরণ অনুষ্ঠান, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ছিলেন গালিব হুসাইন তাপস। ছোট-বড় বন্ধুদের কাছে ‘ট্যাপস’ নামেই ছিলেন বেশি পরিচিত। আলোকচিত্র এবং সংগীত- শিল্পের এই দুটো মাধ্যমে ছিলো তার উপস্থিতি। করেছেন অভিনয়ও। গেল বছর ২৪ জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। প্রথম প্রয়াণ দিবসে গান-আড্ডায় স্মরণ করলো বন্ধু ও স্বজনেরা।

রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় আয়োজিত তাপস স্মরণ অনুষ্ঠানে অনুপ আইচ সম্পাদিত এবং হীরা মোক্তাদির, নসিব পঞ্চম জিহাদির সহ-সম্পাদনায় ‘অনিঃশেষ সূর্যাস্তে তাপস’ স্মরণিকা প্রকাশিত হয়। যার প্রচ্ছদ করেছেন রাফুল আহম্মেদ ও স্কেচ করেছেন সৌরভ সরকার।

বাংলাদেশের একজন তরুণের চিত্র, গভীর দৃষ্টি ও দাড়ি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ এ জেড দিপু, কল্লোল চৌধুরী প্রকাশিত এ স্মরণিকায় বন্ধুদের অনুভূতিতে উঠে এসেছে তাপসের বর্ণিল জীবনের গল্প।

স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে তাপসের পছন্দের গানগুলো পরিবেশন করে ব্যান্ড লিমনেড, সহজিয়া, সোনার বাংলা সার্কাসের পক্ষ থেকে প্রবর রিপন, রক্স সিংস-এর রোকসানা আমিন, বক্ররেখা ব্যান্ডের মুয়ীজ মাহফুজ, ফারাহ দিবা তাসনিম, নাঈমুল হাসান এবং ডি ব্লক।

বন্ধুমহলে বোহেমিয়ান রকস্টার খ্যাত তাপসের কাছে সংগীত ছিল নেশা। কয়েকটি চলচ্চিত্র নির্মাণের সাথেও যুক্ত ছিলেন তাপস। অভিনয় করেছেন বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে। কাজ করেছেন সময়ের বলিষ্ঠ নির্মাতা অনিমেষ আইচ, নূরুল আলম আতিক, টোকন ঠাকুর, সামীর আহমেদের সাথে।

অনুষ্ঠানে তাপসকে নিয়ে স্মৃতিচারণ করে বন্ধুরা বলেন, কালচারাল এক্টিভিস্ট গ্রুপ ‘গাধার পালে’র এক ঝলমলে সদস্য তাপস আড্ডায় ছিলেন স্বতন্ত্র। কর্পোরেট কর্মক্ষেত্র টানেনি মুক্তিপ্রিয় এই মানুষটিকে। শান্তি ও ভালবাসায় বিশ্বাসী আজন্ম তরুণ প্রাণের এই মানুষটি স্বপ্ন দেখতেন বৈষম্য পেরিয়ে সব মানুষ একদিন শান্তিময় স্ব-অধিকারে ফিরবে।

সংস্কৃতিকর্মী গালিব হোসাইন তাপসের জন্ম ১৯৭০ সালের ১০ এপ্রিল। গত বছর সিরাজগঞ্জে আকস্মিকভাবে মৃত্যু হয় তার। সে ঘটনায় তার একমাত্র মেয়ে টুপুর সিরাজগঞ্জে অপমৃত্যুর সাধারণ ডায়েরি করেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও উদঘাটিত হয়নি।

Tags: অনিমেষ আইচঅভিনেতাটোকন ঠাকুরতাপসনূরুল আলম আতিকলিড বিনোদনস্মরণ
Previous Post

বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন: তথ্যমন্ত্রী

Next Post

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ২৯ জুন

Next Post
বিভিন্ন ছাত্র-ছাত্রী পরীক্ষা ফরম পূরণের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ২৯ জুন

বিভিন্ন ধরনের তামাকপণ্য ও সিগারেটের সংগ্রহ দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের কর ও দাম বৃদ্ধির আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT