চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ঠিকানায় ম্যানসিটির ব্রাজিলিয়ান তারকা জেসাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 04, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ফুটবলার জেসাস গোলের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালে পালমেইরাস থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন গ্যাব্রিয়েল জেসাস। এসময়ে সিটিকে ৮টি শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা। এবার ইতি টানলেন সেই অধ্যায়ের। পেপ গার্দিওলা নয়, এখন থেকে আর্সেনালে মিকেল আর্তেতার শিষ্য তিনি।

৪৫ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগের আরেক দল আর্সেনালে গেছেন জেসাস। ঢাক ঢোল না পিটিয়ে চুপিসারেই ২৫ বর্ষীকে বাগিয়ে নিয়েছেন আর্তেতা।

পাঁচ বছরের সিটি অধ্যায়ে বহু সাফল্যের সাক্ষী জেসাস। সিটিজেন জার্সিতে ১৫৯ ম্যাচে ৫৮ গোল এসেছে তার থেকে। চারটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি এফএ কাপ ট্রফি এবং তিনটি কারাবাও কাপ জিতিয়েছেন। ইতিহাদকে বিদায় বলতে যেয়ে আবেগ ধরে রাখতে পারেননি। সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছেন আবেগী বিচ্ছেদ বার্তা।

‘সাও পাওলোর জার্দিম পেরির সেই ছোট্ট ছেলেটির একটি স্বপ্ন ছিল। যখন ছোট ছিলাম, ফুটবল খেলতে চেয়েছিলাম। স্বপ্নটি সত্যি হয়েছে। ব্রাজিলে জয় করতে চেয়েছিলাম, তা করেছিও। দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম, তাও করেছি। হঠাৎ ফোন বেজে উঠল। ওপারে ছিল নতুন স্বপ্ন। যা কখনও স্বপ্নেও ভাবিনি।’ সিটির ডাক পাওয়ার মুহূর্তের কথা এভাবেই বলেছেন জেসাস।

‘ম্যানচেস্টারের জার্সি গায়ে জড়ানো এ এক অন্যরকম অনুভূতি। এখানে সবকিছুই অনুভব করেছি। কেঁদেছি, হেসেছি, জয় করেছি, খুশি হয়েছি, এবং শিখেছি। জয়ের স্বপ্ন দেখেছিলাম এবং তা করেছি। পাঁচ বছরেরও বেশি সময় ধরে আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ সিটি।’

আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু স্বাগত জানিয়েছেন জেসাসকে। একই সাথে ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে নিজেদের উচ্চাশার কথা জানিয়েছেন।

‘গ্যাব্রিয়েলের আসা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। যারা ফুটবলের খোঁজ রাখেন, সবাই তার গুণাবলী জানেন। গ্যাব্রিয়েল এমন একজন খেলোয়াড় যার প্রশংসা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। তিনি ধারাবাহিকভাবে প্রমাণ করেছেন একজন উচ্চ স্তরের খেলোয়াড় হিসেবে। তাকে ক্লাবে বরণ করে নেয়ার জন্য উন্মুখ হয়ে আছি আমরা। সবাই গ্যাব্রিয়েলকে আর্সেনালে স্বাগত জানাচ্ছি।’

Tags: আর্তেতাআর্সেনালগার্দিওলাজেসাসম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

কলকাতার ছবিতে সিয়াম, সঙ্গে প্রসেনজিৎ-শ্রাবন্তী

Next Post

ডেসটিনির এমডি রফিকুল আমীনের আপিল শুনবেন হাইকোর্ট

Next Post
ডেস্টিনি ডেভেলপার রফিকুল আমীন এর ছবি, বাংলাদেশের একজন ব্যবসায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেসটিনির এমডি রফিকুল আমীনের আপিল শুনবেন হাইকোর্ট

জনগণের দীর্ঘ লাইনে ট্রেনের আগাম টিকিটের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ট্রেনের আগাম টিকিট পেতে যত চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT