চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 30, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন ফুটবল তারকা গ্যাব্রিয়েল জেসাস আর্জেন্টিনা জার্সিতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দল বদলের শেষ মুহূর্তে এসেও জুলিয়ান আলভারেজকে দলে টানার দীর্ঘ প্রচেষ্টায় সফলতা পায়নি বার্সেলোনার। অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের অবস্থানে অনড় থেকে এ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে প্রতিদ্বন্দ্বী ক্লাবে যেতে দেয়নি। এতে দ্রুত অন্য বিকল্পের দিকে গেছে বার্সেলোনা। ১০ মিলিয়ন ইউরোতে আর্সেনাল থেকে গ্যাব্রিয়েল জেসুসকে আনছে দলটি। 

ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জেসুসের সাথে চুক্তি করানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, ফুটবলারের দলবদল নিয়ে দুই ক্লাবের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে।

চুক্তিতে জেসুসকে দলের আনার জন্য বার্সেলোনা প্রাথমিকভাবে মাত্র ১০ মিলিয়ন ইউরো ফি প্রদান করবে। চুক্তিতে বেশ কিছু শর্তযুক্ত অর্থ (অ্যাড-অন) থাকলেও, আর্সেনালে জেসুসের চুক্তির মেয়াদ এই মৌসুমের শেষেই শেষ হতে যাওয়ার বিষয়টি কাজে লাগিয়ে বার্সেলোনা কম নগদ অর্থে চুক্তিটি সম্পন্ন করতে পারবে।

নতুন স্ট্রাইকারের সন্ধানে থাকা বার্সেলোনার জন্য মাত্র ১০ মিলিয়ন ইউরোতে গ্যাব্রিয়েল জেসুসকে দলে নেয়া বিশাল একটি লাভজনক সুযোগ হতে পারে। প্রিমিয়ার লিগে এই ব্রাজিলিয়ান তারকার পরিসংখ্যান বেশ চমৎকার—তিনি ম্যানচেস্টার সিটির হয়ে ৯৫টি এবং আর্সেনালের হয়ে ৩২টি গোল করেছেন।

প্রিমিয়ার লিগে প্রায় ২৫০টি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার শুধু নিজের মানই বাড়াবেন না, বরং তরুণ নির্ভর বার্সেলোনা স্কোয়াডে প্রয়োজনীয় অভিজ্ঞতা যুক্ত করবেন।

রোমানো আরও নিশ্চিত করেছেন যে, সোমবার এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের মেডিকেল টেস্ট নির্ধারিত হয়েছে এবং দলবদলের শেষ সময়ের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। বার্সেলোনায় যোগ দেয়াকে নিজের জন্য একটি ‘স্বপ্নের দলবদল’ হিসেবে দেখছেন জেসুস। আর্সেনালের অনুমতি নিয়ে তিনি মেডিকেল টেস্ট সম্পন্ন করতে কাতালান রাজধানী বার্সেলোনা সফর করবেন এবং সেখানে অতিরিক্ত এক বছরের বিকল্পসহ দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

Tags: আর্সেনালআলভারেজগ্যাব্রিয়েলবার্সেলোনাব্রাজিলরোমানোলিড স্পোর্টস
Previous Post

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

Next Post

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

Next Post
ফরেন কনফারেন্সের লোগো, নিউ দিল্লি, ১৯৫৮. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

Young boy walking on sandy ground in a rural area. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT