চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ মে নতুন অধ্যায়ে পা রাখছে গানপোকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 29, এপ্রিল 2026
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড গানপোকা দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা গানের অঙ্গনে পরিচিত নাম গানপোকা। দীর্ঘদিন ধরেই তাদের গান শ্রোতাদের মুখে মুখে ফিরলেও ছিল না কোনো অফিসিয়াল স্টুডিও ভার্সন বা রেকর্ড। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে গানপোকার বহুল প্রতীক্ষিত গান ‘গতিজড়তা’ মুক্তি পাবে ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

ব্যান্ডের সদস্যরা নিজেদের ‘গানের শ্রমিক’ হিসেবে পরিচয় দিয়ে জানান, শ্রমজীবী মানুষের প্রতি সংহতি প্রকাশ করতেই এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে।

‘পতনের প্রবাহতে বুকভাঙা গান’ স্লোগানকে ধারণ করে পথচলা গানপোকার এই নতুন গানের কথা লিখেছেন কবি চঞ্চল মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং অ্যানিমেশন তৈরি করেছেন আলভী। বর্তমান সময়ে পূর্ণাঙ্গ অ্যালবামের প্রচলন কমে যাওয়ায় ভিন্ন পরিকল্পনায় এগোচ্ছে ব্যান্ডটি।

‘গতিজড়তা’ তাদের আসন্ন অ্যালবামের প্রথম গান হিসেবে প্রকাশিত হচ্ছে। তবে সব গান একসঙ্গে প্রকাশ না করে ধারাবাহিকভাবে মিউজিক ভিডিও আকারে অনলাইনে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন ব্যান্ড ম্যানেজার নাসিবুর জীমান।

গানপোকার গানের অন্যতম বৈশিষ্ট্য দোতারা নির্ভর সুর। দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত ১০-১২টি মৌলিক গান তৈরি করেছে দলটি।

ব্যান্ডের ভোকাল ও সুরকার রশিদুজ্জামান রাশেদ বলেন, তারা গানের গভীরতা ও অনুভবকে গুরুত্ব দেন বলেই প্রতিটি গান তৈরিতে সময় লেগেছে। অন্যদিকে, কপিরাইট জটিলতা এড়াতেই অফিসিয়াল রেকর্ডিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যান্ডটি।

ভোকাল মিথুন হাসান জানান, তাদের গান অনেকেই আগে থেকেই রেকর্ড করে নিজেদের নামে প্রচার করেছেন, যা থেকে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। স্টুডিও ভার্সন না থাকলেও বিভিন্ন কনসার্টে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে গানপোকা ইতোমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা আনছে অফিসিয়াল সাউন্ড ও ভিজ্যুয়াল।

এই অ্যালবাম উৎসর্গ করা হয়েছে ব্যান্ডের প্রয়াত দুই সহযোদ্ধা, ‘আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক এবং ‘নদী’ গানের গীতিকার হাসনাত প্রধানকে।

গানপোকার বর্তমান লাইনআপে রয়েছেন—পারকেশনে নাজমুল নিশান, ড্রামসে বেনাম চন্দ্র বর্মণ ও রামানুজ চক্রবর্তী অপু, গিটারে অনিন্দ্য বিশ্বাস, বেজ গিটারে আব্দুল্লাহ আল নোমান, দোতারায় রওশন কবির বিপুল, ভোকাল ও খমকে মিথুন হাসান এবং ভোকাল ও দোতারায় রশিদুজ্জামান রাশেদ।

Tags: চঞ্চল মাহমুদব্যান্ডমিউজিক ভিডিওলিড বিনোদন
Previous Post

পশ্চিমবঙ্গে বুথফেরত সমীক্ষায় মিশ্র চিত্র: কে এগিয়ে?

Next Post

আমেরিকায় ‘দম’-এর দাপট অব্যাহত

Next Post

আমেরিকায় 'দম'-এর দাপট অব্যাহত

প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিবিরে ১১শ’র বেশি স্বেচ্ছাসেবী শিক্ষক পাচ্ছেন প্রশিক্ষণ সনদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT