চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার তেলের দাম নির্ধারণ করবে জি-সেভেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশাল পাইপলাইন ও ট্যাংক, সম্ভবত তেল বা গ্যাস পরিবহন বা সংরক্ষণের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ থেকে ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় শুরু কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব নয় বলে জানিয়েছে রাশিয়া। এই নিয়ে টানা ৪ দিন ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ। গ্যাসের দাম বেড়ে চলায় রাশিয়ার তেলের দামের ওপর নিয়ন্ত্রণসীমা আরোপের প্রস্তাব করেছে জি-সেভেন রাষ্ট্রগুলো।

কথা ছিলো শনিবার থেকে আবারও ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। কিন্তু রুশ জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম বলছে, গ্যাস কম্প্রেসর কেন্দ্রে লিক দেখা দিয়েছে। সেখান থেকে তেল চুইয়ে পড়ার কারণে গ্যাস সরবরাহ চালু করা যাচ্ছে না। তেল লিক হওয়ার ছবিও প্রকাশ করেছে রাশিয়া।

তবে রাশিয়ার এসব যুক্তি গ্রাহ্য করছে না ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির দাবি, মস্কো গ্যাস না দেওয়ার জন্য মিথ্যা বাহানা করছে।

গ্যাসের দাম বেড়ে চলায় রাশিয়ার তেলের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-সেভেন। এই নিয়ন্ত্রণসীমা কার্যকর হলে, রাশিয়ার মুনাফা বাধাগ্রস্ত হবে এবং ইউক্রেনে যুদ্ধে ক্রেমলিনের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে আশা করছে জি-সেভেনের দেশগুলো। তবে মস্কো হুঁশিয়ার করেছে, যেসব দেশ তাদের তেলের দাম নিয়ন্ত্রণ করতে যাবে, তাদেরকে তেলই দেওয়া হবে না।

Tags: জি সেভেনরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

করোনা: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সাড়ে ৫ লাখের বেশি মানুষ আক্রান্ত

Next Post

দখলের কারণে সংকুচিত হচ্ছে ডাকাতিয়া নদী

Next Post
দখলের কারণে সংকুচিত হচ্ছে ডাকাতিয়া নদী, নৌযান চলাচল বন্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

দখলের কারণে সংকুচিত হচ্ছে ডাকাতিয়া নদী

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণহত্যা স্মরণে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমানের আমলে হত্যা গুমের বিচার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT