চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মোমেনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 পূর্বাহ্ন 03, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে  ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এবং হোসে ম্যানুয়েল আলবারেস এবং কোরিয়ান ভাইস মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স লি ডো-হুনের সঙ্গে বৈঠক করেছেন।

দুদিনের জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক গতকাল বৃহস্পতিবার বিকালে এখানে শেষ হয়েছে। বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীর এই বৈঠকে নয়টি বিশেষ আমন্ত্রিত দেশ এবং ১৩টি আন্তর্জাতিক সংস্থাসহ ৪০টির বেশী প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকের সময়, তারা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীরতর করার উপায় এবং চলমান ভূ-রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীদের একটি গ্রুপের সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও এতে যোগ দেন।

এছাড়াও, তিনি মিশর, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, তুর্কিয়ে, যুক্তরাজ্য, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার সমকক্ষদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদল সূত্রে গতকাল রাতে এখানে এ কথা জানা যায়।

সন্ধ্যায়, ড. মোমেন রাইসিনা ডায়ালগের ৮ তম সংস্করণের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন, ভূরাজনীতি এবং ভূ-কৌশলের উপর ভারতের প্রধান এ সম্মেলন ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন।

সংলাপের উদ্বোধনের পর, বিশিষ্ট অতিথিদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজেও যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।

জি-২০ বিদেশ মন্ত্রীদের বৈঠকে মোমেন দুটি পৃথক অধিবেশনে বক্তব্য রাখেন। সকালে জি-২০ সমম্মেলনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্র (আরবিসিসি) প্রাঙ্গণে ড. মোমেনকে স্বাগত জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন নয়াদিল্লিতে রয়েছেন।

Tags: জি-২০ড. এ কে আবদুল মোমেনপররাষ্ট্রমন্ত্রী
Previous Post

রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তরে সরকারের দুই প্রস্তাব

Next Post

নিজেদের জালেই গোল দিয়ে বার্সাকে জেতাল রিয়াল

Next Post
ম্যাচের সময় খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের জালেই গোল দিয়ে বার্সাকে জেতাল রিয়াল

গ্রিসে ট্রেন দুর্ঘটনার ছবি, ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিসে ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা ৫৭ জন ছাড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT