চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোজ কুমারের শেষ যাত্রায় সামিল বলিউড তারকারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 05, এপ্রিল 2025
in বিনোদন
A A
মনোজ কুমারের শেষ যাত্রায় বলিউড তারকারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হিন্দি সিনেমা জগতের কিংবদন্তী অভিনেতা মনোজ কুমার। তার প্রয়াণের খবরে শোকাচ্ছন্ন পুরো বলিউড।‘ও কৌন থি’, ‘ক্রান্তি’সহ একগুচ্ছ জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

শনিবার (৫ এপ্রিল) ভারতের জাতীয় পতাকায় মোড়ানো একটি লাশবাহী গাড়িতে শেষ বিদায় নিলেন বলিউডের ‘ভারত কুমার’। এদিন রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তার। বেলা ১২টার কিছু আগে জুহুর পবনহংস শ্মশানে তার দাহ সংস্কার সম্পন্ন করা হয়।

শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে তার আগেই সেখানে উপস্থিত হন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেক বচ্চন। একইভাবে ছেলে আরবাজ খানকে সাথে নিয়ে উপস্থিত হন সেলিম খানও। শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন মনোজের দীর্ঘ দিনের বন্ধু প্রেম চোপড়াও।

এদিন তিনি বলেন, “প্রথম থেকেই আমরা একসঙ্গে কাজ করেছি। এক দারুন সফর। ওর সঙ্গে কাজ করে সকলেরই কোন না কোন লাভ হয়েছে। আমারও হয়েছে। আমার সব থেকে ভাল বন্ধু ছিলেন।” প্রয়াত অভিনেতার স্ত্রী শশী গোস্বামী এবং পুত্র কুণাল গোস্বামীর সঙ্গে কথা বলেন তারা।মনোজ কুমারের প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৩৭ সালে মনোজের জন্ম পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে। পিতৃদত্ত নাম হরিকৃষ্ণ গোস্বামী হলেও ছবির জগতে সে যুগের ধারা মেনে তিনি নিজেকে মনোজ কুমার বলে পরিচয় দিতেন। ১৯৫৭ সালে বলিউডে তার পদার্পণ। দেশপ্রেমে উদ্বুদ্ধ একের পর এক ছবিতে ছবিতে কাজ করে তিনি পেয়েছেন জনপ্রিয়তা। তার ঠোঁটে ‘মেরি দেশ কি ধরতি’ আজও ভারতবাসীর রক্তে দোলা লাগায়।

Tags: কিংবদন্তি অভিনেতামনোজ কুমার
Previous Post

দুই গোল দিয়ে রোনালদো, ‘দলীয় প্রচেষ্টা জয়ের জন্য গুরুত্বপূর্ণ’

Next Post

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে: প্রধান বিচারপতি

Next Post
বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা করছে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে: প্রধান বিচারপতি

ঢাকার সরকারি অফিস ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ দিনের টানা ছুটির পর খুলছে সরকারি অফিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT