চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসু হত্যা মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা বিটু গ্রেফতার

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
5:17 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in - সেমি লিড, অপরাধ, গোপালগঞ্জ, জনপদ
A A
আটক যুবলীগ নেতা বিটু, বাসু হত্যা মামলার আসামি, পুলিশ escort. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের চাঞ্চল্যকর শ্রমীক নেতা বাসু হত্যা মামলায় আমৃত্যূ সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও যুবলীগ নেতা আলিমুজ্জামান বিটুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এরআগে গত (২৮ জানুয়ারী) এ মামলার ৫ আসামীকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদন্ড ও ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেক দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

গত (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট আদালত সুত্র এ তথ্য নিশ্চিত করে জানান,  ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এদিক, মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষ জানান, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে পেশাগত কাজ শেষে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় মৌলভীপাড়া এলাকায় সাইদুর রহমান বাসুর ওপর হামলা চালানো হয়।

হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়।

পরিবারের লোকজন স্থানীয় লোকজনের সহায়তায় বাসুকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর-পঙ্গু হাসপাতালে) ভর্তির একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯ ফেব্রুয়ারি নিহত বাসুর ছোট ভাই জাসু শেখ বাদি হয়ে এ মামলায় আমৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী আলিমুজ্জামানসহ দন্ডপ্রাপ্ত আসামিদের নামে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরের বছর (১৭) সালে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

দীঘ শুনানি ও ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের (২৮) জানুয়ারী এ মামলার ৫ আসামীকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেক দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, ঝন্টু শেখ ও কিবরিয়া ।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চার আসামি হলো- মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলীমুজ্জামান বিটু ও প্রিন্স খান। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আকরাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ এবং শওকত শেখ।

রায় ঘোষণার সময় এ মামলার অন্যতম আসামী আলিমুজ্জামান বিটুসহ কয়েকজন পলাতক ছিলেন।

Tags: বাসু হত্যা মামলা
Previous Post

এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কা সিরিজ হেরে গেল বাংলাদেশ

Next Post

চ্যানেল আই’তে ক্যারিয়ার গড়ার সুযোগ, ১২ পদে নেবে জনবল

Next Post
চ্যানেল আই অনলাইন, ক্যারিয়ার গড়ার সুযোগ, নৌকায় চাকরি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই’তে ক্যারিয়ার গড়ার সুযোগ, ১২ পদে নেবে জনবল

মাইকেল সিনেমার প্রধান চরিত্রের চারজন অভিনেতা বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাইকেল’ ঝড়ে কাঁপছে বিশ্ব, কী আছে এই সিনেমায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT