টানা পরপর তিন মাস জ্বালানি তেলের দাম বাড়লো। বিশ্ববাজারে তেলের দাম কমলেও সরকার জুন মাসের জন্য যে দাম ঘোষণা করেছে তাতে ডিজেল ও কেরোসিন লিটারে ৭৫ পয়সা এবং অকটেন, পেট্রল আড়াই টাকা করে বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা, পেট্রল ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেন লিটার প্রতি ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৩১ টাকা করা হয়েছে।
নতুন দাম ১ জুন থেকে কার্যকর হবে। মার্চ থেকে বিশ্ববাজারের সাথে মিল করে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বাড়ানো হলো।
তবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।









