চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কারাগার’ করে বুঝেছি কোনটা এক্সক্লুসিভ, কোনটা না: নাঈম

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
3:06 অপরাহ্ন 15, মার্চ 2024
in বিনোদন
A A
নাঈমের কারাগার বিষয়ক আলোচনা, এক্সক্লুসিভ মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্লাটফর্মের কারণে সঠিকভাবে শিল্পীদের ব্যবহার করা হয় না- মিথটা ধীরে ধীরে সরে যাচ্ছে। যার বড় প্রমাণ এফএস নাঈম, ইন্তেখাব দিনার, আবদুল্লাহ আল সেন্টু, নাসির উদ্দিনের মতো অভিনয়শিল্পীরা। বিশেষ করে ওয়েব সিরিজ ‘কারাগার’ ও ‘মিশন হান্টডাউন’ দিয়ে এফএস নাঈম সু-অভিনেতার প্রমাণ দিয়েছে নাঈম!

তাই নাটক কমিয়ে এই অভিনেতা এখন ঝুঁকেছেন ওটিটি প্লাটফর্মে। যা পাচ্ছেন তাই করছেন এই ফর্মুলা থেকে আরও আগে বের হয়ে এসেছেন নাঈম। চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে নাঈম জানালেন, অভিনয়ের ক্ষুধা মেটে এমন সব কাজ তিনি বেছে বেছে করছেন। এর ফলে ‘কারাগার’ দিয়ে সুফল পেয়েছেন।

এফএস নাঈম বলেন, আগে ভিন্ন কাজের জন্য আত্মচিৎকার করতাম, ভিন্নতা থাকলেও কিছুটা একটাইপের হতো। এখন সত্যি ভিন্ন কাজ করা যাচ্ছে। এ কারণে খুব ভেবেচিন্তে কাজ করছি। দৃঢ়ভাবে এতটুকু বলতে পারি, এখন থেকে যে কাজটি করবো সেটি এক্সক্লুসিভ কাজ হবে। নইলে করছি না।

শাওকীর আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’ এ নাঈম

এক্সক্লুসিভ কাজ পাননি বলে আসন্ন ঈদে নাঈমের কোনো নাটকও আসছে না। তার মানে নাটক একেবারে ছেড়ে দিলেন? উত্তরে নাঈম বললেন, যে কোনো মানুষের ডেজিগনেশন (পদবী) গুরুত্বপূর্ণ। আমি যদি আর্টিস্ট হিসেবে বলি দশ জায়গায় কাজ করি সেটা কোনো ডেজিগনেশন হতে পারে না। যখন যেখানে কাজ করা উচিত সেটা ঠিকঠাকভাবে করা উচিত। নাটকে এখন অনেকেই ভালো কাজের চেষ্টা করছেন। তাদের  অ্যাপ্রিসিয়েশন জানাই।

আগামীতে অরুণ চৌধুরীর পরিচালনায় রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে ‘জ্বলে জ্বলে তারা’ নামে একটি সিনেমা মুক্তি পাবে নাঈমের। সৈয়দ শাওকীর পরিচালনায় একটি ওয়েব সিরিজে কাজ শেষ করেছেন তিনি। এর জন্য দীর্ঘদিন ধরে তিনি নিজেকে প্রস্তুত করেছেন জানিয়ে নাঈম বলেন, কতটুকু কী করেছি সেটা দর্শক বলবে। আমি শুধু বলতে চাই, চেষ্টার কমতি রাখিনি।

২০২২ সালের দুই সিজনে সৈয়দ শাওকী পরিচালিত ‘কারাগার’ ওয়েব সিরিজ দিয়ে ব্যাপক আলোচিত হন নাঈম। বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গ ও প্রবাসী বাঙালি দর্শকদের কাছে নজর কাড়তে সক্ষম হন উল্লেখ করে নাঈম বলেন, কারাগার আমাকে গ্লোবাল অডিয়ান্সের কাছে পৌঁছে দিয়েছে। এছাড়া ওটিটি প্লাটফর্মের কাজ কেমন হওয়া উচিত সেটা আমাকে ‘কারাগার’ বুঝিয়ে দিয়েছে।

নাঈম বললেন এভাবে, “কারাগার এর আগে থেকে এক্সক্লুসিভ কাজ চাচ্ছিলাম। কারণ সময়টা এখন অনেকবেশি অ্যাভেইলেবল। না চাইলেও যে কোনো সময় সেলফি তুলতে হয়। আগে পাবলিক ফিগারদের মানুষদের থেকে আড়াল থাকার সুযোগ থাকলেও এখন নেই। বেশি অ্যাভেইলেবল হওয়ার কারণে অনেক বড় আর্টিস্ট দর্শক হারাচ্ছে। দর্শকরা তাকে এতো অ্যাভেইলেবল হিসেবে পাচ্ছে যে দর্শকরাই বলছেন, অনেকে দেখে ফেলেছি, আর না দেখি!”

এ কারণে নাঈম নিজেও বিরতি নিয়েছিলেন। পরে ‘কারাগার’ ওয়েব দিয়ে কামব্যাক করেন। নাঈম বলেন, শাওকী ও ফিল্ম সিন্ডিকেটের সঙ্গে কাজ করলে তারা আমাকে বোঝালো কোনটা এক্সক্লুসিভ আর কোনটা অ্যাভেইলেবল। তখন থেকে আমি বুঝেছি এক্সক্লুসিভ করতে হলে ব্রেক নিতে হবে।

Tags: অরুণ চৌধুরীএফএস নাঈমকারাগারনাটকফিল্ম সিন্ডিকেটলিড বিনোদনশাওকীসিনেমাসৈয়দ শাওকী
Previous Post

‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি 

Next Post

নিম্ন মধ্যবিত্তদের আয়ের চেয়ে ব্যয় বেশি, জানে ব্যবসায়ীরা

Next Post
নিম্ন মধ্যবিত্তদের আয়ের চেয়ে ব্যয় বেশি, ব্যবসায়ীরা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিম্ন মধ্যবিত্তদের আয়ের চেয়ে ব্যয় বেশি, জানে ব্যবসায়ীরা

ঢাকাগামী ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় ঢাকাগামী যে ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT