চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা: ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ধারণা, সংগঠনটির শীর্ষ পর্যায়ের নির্দেশনায় মাঠপর্যায়ের নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা শাহীন।

তিনি জানান, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর তদন্তের অংশ হিসেবে লালবাগের একটি ভবনের নিচতলার পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। ডিবির তথ্য অনুযায়ী, রায়হান বংশালের ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিট আওয়ামী লীগের দফতর সম্পাদক।

ডিবি জানায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে।

বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। পরে শনিবার বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে লালবাগ থানার জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পার্কিংয়ের একটি পিলারের পাশে ইটের সুরকির বস্তার মধ্যে লাল স্কচটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এরপর ডেমরা থানার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগের ডিসি মোল্লা শাহীন বলেন, রায়হান উদ্দিন এর আগে মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় পাঁচ মাস কারাগারে ছিলেন। পরে জামিনে বের হয়ে তিনি আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান বলে দাবি করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সদস্য। জনমনে ভীতি সৃষ্টি করতে তারা ঢাকার বিভিন্ন স্থানে এ ধরনের কর্মকাণ্ড করছেন বলে পুলিশের ধারণা।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মোল্লা শাহীন বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের সঙ্গে আরও কারা জড়িত, সে বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।

Tags: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগগ্রেপ্তার ৪ডিএমপিডিবি ওয়ারী বিভাগ
Previous Post

অপ্রতিম হত্যার তদন্ত দ্রুত এগোচ্ছে, জড়িত থাকার কথা স্বীকার চারজনের: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

মালায়ালাম ইন্ডাস্ট্রি কেন আলাদা, জানালেন পৃথ্বীরাজ

Next Post

মালায়ালাম ইন্ডাস্ট্রি কেন আলাদা, জানালেন পৃথ্বীরাজ

ছবি: সংগৃহীত

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT