চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড় থেকে ডেলিভারি ম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নগরীর রাস্তায় বাইসাইকেল চালাচ্ছে যুবক, পেছনে পুরনো দেয়াল ও বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৬ ভারতীয় নারী দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন পৌলমী অধিকারী। সাবেক এই নারী ফুটবলার এখন পশ্চিমবঙ্গের রাজধানীর রেস্টুরেন্টগুলোর ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার সরবরাহ করেন।

ভারতীয় একজন সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তী। যিনি কলকাতার সাধারণ মানুষদের নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করছেন। কিছুদিন আগে এক ফুড ডেলিভারিকে দেখে রাস্তায় থামিয়ে দেন। তার সম্পর্কে জানতে শুরু করেন।

পৌলমী অধিকারী সকাল ৬টা থেকে কাজ করছিলেন এবং ১টার দিকে শেষ করতে যাচ্ছিলেন।

তার আবেগ আর ভালোবাসা ছিল ফুটবলের প্রতি। তবে ২৪ বছর বয়সী পৌলমী এখন ভারতের বৃহত্তম রেস্টুরেন্টগুলোর ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার সরবরাহ করেন।

পৌলমী ভারতের হয়ে অনূর্ধ্ব-১৬ নারী দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে যাওয়ায় খেলা ছেড়ে তাকে কাজ করতে হচ্ছে।

ভিডিও প্রকাশের সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষদের প্রশ্ন, কিভাবে একজন তরুণী ফুটবলার পশ্চিমবঙ্গের রাজধানীতে ফুড ডেলিভারের কাজ করে জীবন কাটাতে পারে? তার জীবনের গল্প শুনার আগ্রহী হয়ে উঠে সকলে।

এই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। সব সামাজিক মাধ্যম থেকে ভিডিও পৌঁছে যায় আইএফএ সচিব অনির্বাণ দত্তের হাতে। ডেকে পাঠান পৌলমীকে। অন্যদিকে মোহামেডানও তাদের ৯-১৯ বছর বয়সী ছোটদের যে দল রয়েছে সেখানে কোচিং স্টাফ হিসাবে যোগ দেওয়ার প্রস্তাব দেয় পৌলমীকে। আপাতত কোনও জায়গাতেই নিজের সিদ্ধান্ত জানাননি তিনি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দুই জায়গা থেকে প্রস্তাব পেয়েছি। একটা আইএফএ অফিস থেকে অন্যটি মহমেডান ক্লাবের তরফে। তবে আমি এখনও নিশ্চিন্ত ভাবে কিছু ভেবে উঠতে পারিনি। তাদের থেকে একটু সময় চেয়েছি।’

পৌলমীর ভাইরাল হওয়া ভিডিও দেখে তাঁকে ডেকে পাঠান ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসও। মন্ত্রীর কাছে পৌলোমী খেলা চালিয়ে যাওয়া ও একটি চাকরির আবেদন জানান। পৌলমীকে পাশে বসিয়ে নিয়ে অরূপ বিশ্বাস বলেন, ‘ও আবার মাঠে ফিরবে। সরকার ওর পাশে আছে। সব রকম সহায়তা করা হবে।’

Tags: ভারতীয় ফুটবল
Previous Post

বিএনপি আন্দোলনে হেরেছে

Next Post

বাখমুতে রাশিয়া-ইউক্রেন তীব্র লড়াই

Next Post
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য যুদ্ধাস্ত্রের গুলি ছোড়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাখমুতে রাশিয়া-ইউক্রেন তীব্র লড়াই

দুই নেতা আলোচনা করছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক জোরদারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT