চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নির্বাচনে জয় পেলেন যে তারকারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 05, জুন 2024
in বিনোদন
A A
ভারতের নির্বাচনে জয়ী তারকারা, ছবি সংগ্রহে বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ জুন ছিল ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। এবারের নির্বাচনের মাঠে ছিলেন এক ঝাঁক তারকা। তাদের অনেকেই হেসেছেন বিজয়ের হাসি। আবার কারও তারকা খ্যাতি কাজে লাগেনি নির্বাচনের ময়দানে।

বিজেপির আসনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়েছেন কঙ্গনা, মিরাট থেকে অরুণ গোভিল, মথুরা থেকে হেমা মালিনী, গুরুগ্রাম থেকে কংগ্রেসের হয়ে লড়েছেন রাজ বব্বর, স্বতন্ত্র প্রার্থী হয়ে বিহারের কারাকাট থেকে পবন সিং, কেরলের ত্রিশুর থেকে মালয়ালম তারকা সুরেশ গোপি, গোরখপুর থেকে বিজেপির আসনে রবি কিষান, আজমগড় আসনে ভোজপুরি তারকা নিরাহুয়া, মুম্বাই উত্তর থেকে শিবসেনার হয়ে গোবিন্দ। তবে জিততে পেরেছেন মাত্র পাঁচ তারকা। জয়ী তারকারা হলেন হেমা মালিনী, কঙ্গনা রানাউত, রাজ বব্বর, অরুণ গোভিল এবং রবি কিষান।

এদিকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৩১টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন ছয় তারকা। তারা প্রত্যেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন।

দেব ঘাটাল আসন থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায়।

অন্যদিকে প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি আসন থেকে আরেক অভিনেত্রী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।

যাদবপুর আসন থেকে বাজিমাত করেছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

মেদিনীপুর আসনে বিজয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

তৃণমূলের হয়ে নির্বাচনে জিতেছেন অভিনেত্রী শতাব্দী রায়ও। বীরভূমে তিনি প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে জিতেছেন।

আসানসোল আসন থেকে জয়ী হয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। তৃণমূল থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি।

সূত্র: ইন্ডিয়াটিভি

Tags: কঙ্গনাদেবলোকসভা নির্বাচনশত্রুঘ্ন সিনহাহেমা মালিনী
Previous Post

মেক্সিকোর নব-নির্বাচিত প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post

ঝড়ে উপড়ে পড়া গাছ চাপায় রাজশাহীতে নিহত ২

Next Post
ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে পড়ে নিহত 2, রাজশাহী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ে উপড়ে পড়া গাছ চাপায় রাজশাহীতে নিহত ২

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT