চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয়ভিত্তিক অভিযোজনের অগ্রাধিকারের গুরুত্ব তুলে ধরবে ‘ফ্রেন্ডশিপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 05, নভেম্বর 2022
in পরিবেশ
A A
COP27 শার্মেলো, যেখানে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে (কপ-২৭) অংশ নিয়ে বিশ্বব্যাপি কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং অভিযোজন উন্নয়নে অন্তত সময়ভাবে অর্থায়ন ও সার্বিক পৃষ্ঠপোষকতার দাবির সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের জন্য স্থানীয়ভিত্তিক অভিযোজনের অগ্রাধিকারের গুরুত্ব তুলে ধরবে উন্নয়ন সহযোগী সংস্থা ‘ফ্রেন্ডশিপ’।

সংস্থাটি এই প্রেক্ষাপটে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, লোকালি লেড এডাপ্টেশন/ইউএনসিডিএফ, ইউএনএফসিসি এর প্যাভিলিয়নে অন্তত নয়টি কর্মসূচির আয়োজন করবে।

বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ুর প্রভাবের কারণে চলমান ক্ষতি দ্রুততম সময়ের মধ্যে কমাতে বা পুষিয়ে নিতে স্থানীয়ভিত্তিক অভিযোজনের (লোকালি লেড অ্যাডাপ্টেশন) কোনো বিকল্প নেই বলে মনে করেন সংস্থাটির উচ্চ পদস্থ কর্মকর্তারা।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ‘সুন্দরবনের ম্যানগ্রোভ বাসিন্দাদের পক্ষ থেকে মূল বার্তা উপস্থাপন’; ‘ব্লু ম্যানগ্রোভ ফান্ড: বাংলাদেশে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, জলবায়ু বিপর্যয়ের স্থিতিস্থাপকতা এবং কার্বন সংরক্ষণের জন্য প্রকৃতি-ভিত্তিক সমাধান’; ‘দেশীয় বা স্থানীয় জ্ঞান’; ‘বাংলাদেশে অভিযোজন এবং প্রশমনের সমন্বিত পদ্ধতির অভিজ্ঞতা’; ‘জলবায়ু আইন ও গভর্নেন্স: উন্নয়ন দৃষ্টান্তের মধ্যে ক্ষতি এবং ক্ষয়ক্ষতির দায় এবং ক্ষতিপূরণের সমাধান করা (ম্যারাকেচ সেমিনার)’; ‘জলবায়ু ন্যায়বিচার এবং স্থিতিস্থাপকতার জন্য আইনি ‍উপকরণ এবং ক্ষমতা শক্তিশালী করা’; ‘লবণাক্ততার বিরুদ্ধে প্রচেষ্টা: যেভাবে খাবার পানি এবং ম্যানগ্রোভ পুনরুদ্ধারের জন্য স্থানীয়ভাবে পরিচালিত পদক্ষেপগুলো স্থিতিস্থাপকতা তৈরি করছে’; ‘সকল জলবায়ু কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে রাখা’ এবং সমন্বিত অভিযোজন কর্মসূচি সাফল্য।

কপ-২৭ এ ডেলিগেশেনের নেতৃত্ব দেবেন ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান এবং ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক চ্যাপ্টরসমূহের প্রতিনিধিবৃন্দ।

ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান বলেন, বাংলাদেশসহ যেসব দেশ কার্বন নিঃসরণে সর্বনিম্ন মাত্রায় রয়েছে সেসব দেশই ভোগান্তির শীর্ষে রয়েছে। এই বাস্তবতাকে বিবেচনায় নিলে অভিযোজন উন্নয়নে আরও সক্রিয়তা ও সম্পদের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমানো এবং চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব। স্থানীয় জ্ঞান, অভিজ্ঞতা, কৌশলভিত্তিক অভিযোজন সাফল্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার ও দাতাসংস্থাগুলোর সহজতর অর্থায়ন, প্রযুক্তি ও পৃষ্ঠপোষকতার ক্ষতিপুষিয়ে দেওয়ার দাবিই হবে এবারের কপ-২৭ এ আমাদের মূল প্রেরণা।

ফ্রেন্ডশিপ-এর হেড অব স্ট্র্যাটেজি এন্ড ক্লাইমেট অ্যাকশন কাজী এমদাদুল হক বলেন, বিশ্বব্যাপি জলবায়ু সংকটে বিপন্ন মানুষের জন্য ইতোমধ্যেই পরীক্ষিত অভিযোজন কর্মসূচীসমূহের বিস্তৃত বাস্তবায়ন জরুরি। গ্রীনহাউস গ্যাস নিয়ন্ত্রণের অভিপ্রায় যখন দীর্ঘসূত্রিতায় তখন মানুষের ভোগান্তিও তীব্রতর। তাই অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থানীয় অভিযোজনের পর্যাপ্ত অর্থায়নে সোচ্চার হওয়া সময়ের দাবি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্থ মানুষ ও সম্পদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করা দরকার।

Tags: জলবায়ু সম্মেলনফ্রেন্ডশিপ
Previous Post

শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না: মির্জা ফখরুল

Next Post

চাঁদপুরে বেড়েছে ঠাণ্ডাজনিত শিশুরোগীর সংখ্যা

Next Post
চাঁদপুরে শিশুরোগীর সংখ্যা বৃদ্ধির ছবি, শিশুদের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে বেড়েছে ঠাণ্ডাজনিত শিশুরোগীর সংখ্যা

বাংলাদেশ ক্রিকেট দলের কর্মকর্তাদের ছবি, স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের ছবির গল্পের ভুবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT