চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিপণ না পেয়ে কলেজ শিক্ষার্থীকে হত্যা করল বন্ধুরা, গ্রেপ্তার ৩

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
9:50 অপরাহ্ন 19, মে 2023
in - সেমি লিড, অপরাধ
A A
নদীর পাশে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণ করে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা না পাওয়ায় সাভারের আশুলিয়ায় মো. হৃদয় হাসান (২০) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে বন্ধুরা। নিহত হৃদয় আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হকের ছেলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

অপহরণের দশ দিন পর বৃহস্পতিবার (১৮ই মে) বিকেলে আশুলিয়ার মোজারমিলের শিববাড়ি এলাকার স্টান হাউজিংয়ের পুকুর থেকে নিহতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪।

কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
নিহত কলেজ শিক্ষার্থী হৃদয়

এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে র‍্যাব-৪।

আটকরা হলেন, মানিকগঞ্জ সদর থানার পশ্চিম দাস পাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে মুয়াজ হোসেন পরান (২২), বগুড়ার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের তাহেরুল ইসলাসের ছেলে মো. সুমন বাপ্পী (২৩) এবং নওগাঁ জেলার মুসা আলীর ছেলে আকাশ মিয়া (২০) ।

বাংলাদেশের র‍্যাবের দুই সদস্যের সঙ্গে গ্রেপ্তার হওয়া দুই যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বিষয়ে র‍্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান বলেন, ঘটনার মূল হোতা পরান ও নিহত হৃদয় একই এলাকার বাসিন্দা এবং পূর্ব পরিচিত হওয়ায় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হৃদয়ের বাবা স্থানীয়ভাবে প্রভাবশালী ও আর্থিকভাবে সচ্ছল। পরান ও তার সহযোগী মো. সুমন, আকাশ মিয়া এবং পলাতক আসামি শাহীন সুকৌশলে হৃদয়কে ডেকে নিয়ে এসে রশি দিয়ে বেঁধে তার  মা’কে কল করে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করে। পরে মুক্তিপণের টাকা না পেয়ে আসামিরা প্রথমে হৃদয়কে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর, তার মুখে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে লাশ বস্তাবন্দি অবস্থায় রিকশায় করে আশুলিয়ার মোজারমেল এলাকার পরিত্যক্ত ডোবায় ফেলে দেয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। এ হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tags: কলেজ শিক্ষার্থীকে হত্যাগ্রেপ্তারমুক্তিপণ
Previous Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

Next Post

মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫

Next Post
ঘূর্ণিঝড় মোখার কারণে মিয়ানমারে ব্যাপক ধ্বংসস্তূপ, মানুষ ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫

ভারতীয় ২০০০ রুপির নোটের সঙ্গে অন্যান্য নোটের মুদ্রণ পরীক্ষা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে এবার ২ হাজার রুপির নোট বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT