চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির চ্যান্সেলর হতে চান ফ্রিডরিশ ম্যারৎস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
ফ্রিডরিশ ম্যারৎস জার্মানির চ্যান্সেলর হতে চান, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির প্রধান বিরোধী শিবির সাধারণ নির্বাচনের এক বছর আগেই চ্যান্সেলর পদপ্রার্থী হিসেবে ফ্রিডরিশ ম্যারৎস-কে তুলে ধরছে৷ রক্ষণশীল এই জোটের জনপ্রিয়তা সত্ত্বেও ম্যারৎস নিজে তেমন সমর্থন পাচ্ছে না৷

চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে তিন দলের জোট সরকার প্রায় তিন বছর পূর্ণ করছে৷ ইউক্রেন যুদ্ধের মতো একাধিক চ্যালেঞ্জ সামলাতে হিমসিম খাচ্ছে সেই জোট৷ তার উপর বিভিন্ন ইস্যুতে শরিক দলগুলির মধ্যে কোন্দল বারবার প্রকাশ্যে চলে আসায় এই সরকারের উপর মানুষের আস্থা কমছে, যার প্রভাব একের পর এক নির্বাচনে দেখা যাচ্ছে৷ চ্যান্সেলর হিসেবে শলৎসের জনপ্রিয়তাও বড় ধাক্কা খাচ্ছে৷

এমন প্রেক্ষাপটে ২০২৫ সালের সাধারণ নির্বাচনের প্রায় এক বছর আগে প্রধান বিরোধী ইউনিয়ন শিবির চ্যান্সেলর পদপ্রার্থী স্থির করেছে৷ রক্ষণশীল সিডিইউ দলের প্রধান ফ্রিডরিশ ম্যারৎসই জার্মানির আগামী চ্যান্সেলর হতে চান৷ দলের অন্যান্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী এবং বাভেরিয়ার সিএসইউ দলের নেতা মার্কুস স্যোডার নিজেদের উচ্চাকাঙ্ক্ষা সরিয়ে রেখে শিবিরের নেতা হিসেবে ম্যারৎস-এর প্রতি সমর্থন জানিয়েছেন৷ ২০২১ সালের নির্বাচনের আগে ইউনিয়ন শিবিরে চ্যান্সেলর পদপ্রার্থী নিয়ে রেষারেষি ও বিভ্রান্তি পরাজয়ের অন্যতম কারণ ছিল বলে দুই দলের অনেকে মনে করেন৷ তাই এ যাত্রায় বিষয়টি যথেষ্ট আগে স্পষ্ট করে দিলো প্রধান বিরোধী শিবির৷

একাধিক জনমত সমীক্ষায় জার্মানির রক্ষণশীল শিবির শীর্ষ স্থানে রয়েছে৷ শলৎসের জোট সরকারের তিন শরিক দলের প্রতি সম্মিলিত সমর্থনের তুলনায় সিডিইউ ও সিএসইউ দল বেশি মানুষের সমর্থন পাচ্ছেন৷ অর্থাৎ এখনই নির্বাচন হলে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে সরকারের নেতৃত্ব দিতে পারে ইউনিয়ন শিবির৷ তবে নেতা হিসেবে ফ্রিডরিশ ম্যারৎস সেই জনপ্রিয়তার ফায়দা তুলতে পারছেন না৷ একটি সমীক্ষা অনুযায়ী মাত্র ২৫ শতাংশ ভোটার তাকে দেশের আগামী চ্যান্সেলর হিসেবে দেখতে চান৷ অন্যদিকে শলৎস ২১ শতাংশ সমর্থন পেয়ে তাঁর তুলনায় সামান্য পিছিয়ে আছেন৷ অর্থাৎ প্রায় ৪৮ শতাংশ মানুষ দুজনের মধ্যে কাউকেই চান না৷

মানুষের মন জয় করতে ম্যারৎস নিজে অভিবাসন ও অর্থনৈতিক নীতিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন৷ বিশেষ করে একাধিক আঞ্চলিক নির্বাচনে উগ্র দক্ষিণপন্থি এএফডি দলের বিপুল সাফল্যের পরিপ্রেক্ষিতে তিনি জনগণের অসন্তোষের ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছেন বলে সমালোচকরা মনে করছেন৷ সম্প্রতি তিনি দেশের বৃহত্তর স্বার্থে শলৎসের সঙ্গে হাত মিলিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন৷ তবে বিশেষজ্ঞদের মতে, তাঁর কিছু দাবি জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়নের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়৷ ফলে নেতা হিসেবে তাঁর দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠছে৷ তার অনেক বেফাঁস মন্তব্য নিয়েও দলকে বার বার অস্বস্তিতে পড়তে হয়েছে৷

সুত্র: ডয়চে ভেলে

Tags: জার্মানি
Previous Post

আত্মহত্যা করতে চেয়েছিলেন সমন্বয়ক হাসনাত!

Next Post

এলো ‘প্যারাসাইট’ নির্মাতার নতুন ছবির ট্রেলার, মৃত্যুর মিশনে প্যাটিনসন

Next Post
অভিনেতা প্যাটিনসন মহাকাশে অবস্থানরত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

এলো ‘প্যারাসাইট’ নির্মাতার নতুন ছবির ট্রেলার, মৃত্যুর মিশনে প্যাটিনসন

চাঁদপুরে পুলিশ সুপারের কার্যালয়, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনার ৪ বছর পর মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT