চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার এই তারকাকে ভাগিয়ে নিতে ‘অর্থ কোনো সমস্যা নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 19, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের প্রতিচ্ছবি, গাঢ় নীল চোখ ও সোজা চুলের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

যত চাই, তত অর্থ নাও, ফ্রেঙ্কি ডি ইয়ংকে আমাদের দিয়ে দাও। মাসজুড়েই বার্সা তারকাকে নিয়ে চলছে এমন টানাটানি। যার আরেক প্রান্তে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। মিডফিল্ডে দুর্বলতা কাটাতে ডি ইয়ং ছাড়া পথ দেখছেন না রেড ডেভিল কোচ এরিক টেন হাগ। ডাচম্যানকে তার চাই-ই-চাই, ওল্ড ট্রাফোর্ড কর্তৃপক্ষকে সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাগ, সিইও রিচার্ড আর্নল্ডের কথায় যা পরিষ্কার।

এরিক টেনের অধীনে বেড়ে ওঠা ডাচ তারকা ডি ইয়ং ২০১৯ সালে আয়াক্স ছেড়ে বার্সায় নাম লেখান। খেলায় মুগ্ধ হয়ে একবছর পরই তার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করে বার্সা। জাভি হার্নান্দেজের মধ্যমাঠের পরিকল্পনার বড় অংশজুড়ে ২৫ বর্ষী ইয়ং। অন্যপ্রান্তে নাছোড়বান্দা এরিক টেন। যেকোনো মূল্যে দলে চাই পছন্দের শিষ্যকে।

‘আমরা তাকে চাই, অর্থ কোনো বিবেচনার বিষয় নয়। ম্যানেজার তাকে (ডি ইয়ং) চায় এবং তারাই আসলে কাজটি করেছে। সে দারুণ একজন ফুটবলার। আমরা ক্লাব হিসেবে চুক্তিটি সম্পন্ন করতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি। কয়েকদিন ধরে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছি, অর্থের কোনো সমস্যা নেই। কিন্তু কিছু জিনিস আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, যা আমি বলতে পারব না।’ বলেছেন ম্যানচেস্টার সিইও আর্নল্ড।

বার্সায় চলা অর্থনৈতিক টানাপোড়নে বড় সমাধান হতে পারে ডি ইয়ং। তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে তুলে দিলে বেশ বড় অঙ্কের অর্থের যোগান হবে। তবে আগলে রাখা যক্ষের ধনকে অর্থনৈতিক কারণে ছাড়তে চান না জাভি। ডাচ তারকার ম্যানচেস্টারে যাওয়ার পথে বড় বাধা জাভিই। আগামীর তারকাকে বার্সাতেই রাখতে চান তিনি। সেটাই মাথাব্যথার কারণ ম্যানচেস্টারের।

Tags: এরিক টেনজাভিডি জংবার্সেলোনাম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

জয়পুরহাটের তানভীর ও বিবেকের দখলে ‘ডিউক অফ এডিনবার্গস’ পুরস্কার

Next Post

বিপর্যস্ত সিলেট, মানবেতর জীবন

Next Post
সিলেটে বন্যার কারণে জীবনযাত্রা বিপর্যস্ত, নৌকায় করে চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপর্যস্ত সিলেট, মানবেতর জীবন

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পত্রিকা সম্মেলনে, বাংলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় সহজ যোগাযোগে পদ্মা সেতু আশীর্বাদ হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT