চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিনল্যান্ডে হাজির ফ্রান্সের সেনা, ট্রাম্পের প্রতি ইউরোপের শক্ত বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গ্রিনল্যান্ডে সামরিক দল পাঠালো ফ্রান্স। ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ডে সামরিক দল পাঠালো ফ্রান্স। ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে পৌঁছেছে ১৫ সদস্যের একটি ফরাসি সামরিক দল। একই সঙ্গে ইউরোপের একাধিক দেশ গোয়েন্দা ও নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সেখানে সেনা পাঠাচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদেনে বলা হয়, এই অভিযানে জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সেনারাও অংশ নেবেন। ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত রাজনৈতিক চাপের প্রেক্ষাপটেই এই সেনা মোতায়েনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, প্রাথমিক সেনাদলকে শিগগিরই স্থল, আকাশ ও সমুদ্র শক্তি দিয়ে আরও শক্তিশালী করা হবে।

ফ্রান্সের জ্যেষ্ঠ কূটনীতিক অলিভিয়ার পোভরে দ’আর্ভর এই অভিযানকে একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত হিসেবে উল্লেখ করে বলেন, এটি প্রথম মহড়া। আমরা যুক্তরাষ্ট্রকে দেখাতে চাই যে ন্যাটো এখানে উপস্থিত।

উল্লেখযোগ্যভাবে, এই সামরিক স্থানান্তরের ঘটনা ঘটে এমন এক সময়, যখন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের জন্য ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার ওয়াশিংটনে যান।

বিশ্লেষকদের মতে, আর্কটিক অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে ইউরোপীয় এই সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্রের প্রতি একটি কৌশলগত বার্তা বহন করছে।

Tags: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পগ্রিনল্যান্ড
Previous Post

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন

Next Post

ভাঙছে না ১১ দলীয় জোট, ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলছে

Next Post

ভাঙছে না ১১ দলীয় জোট, ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলছে

জাতীয় পার্টির আরেক অংশের বেশ কয়েকজনের মনোনয়ন নামঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT