চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 30, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফরাসি শিক্ষার্থী ভেন্ডিং মেশিনের স্ট্র চাটায় জরিমানা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ‘স্ট্র চাটার’ ভিডিওর জেরে সিঙ্গাপুরে বসবাসরত এক ফরাসি শিক্ষার্থীকে ৬০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৪৬৫ মার্কিন ডলার) জরিমানা করেছেন দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৯ বছর বয়সী ফরাসি শিক্ষার্থী দিদিয়ের গ্যাসপার্ড ওয়েন ম্যাক্সিমিলিয়েন একটি কমলার রসের ভেন্ডিং মেশিন থেকে একটি স্ট্র বের করে তা চেটে আবার ডিসপেনসারে রেখে দেন। পরে তিনি ওই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে ‘শহর নিরাপদ নয়’ ক্যাপশন দিয়ে পোস্ট করেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে একটি কমিউনিটি পেজে ভিডিওটি পুনরায় প্রকাশ করা হলে স্থানীয় সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পায়। আদালতে জনউপদ্রবের অভিযোগে দোষ স্বীকার করেন ম্যাক্সিমিলিয়েন। অভিযোগকারী ও আসামিপক্ষ উভয়েই তার জন্য জরিমানার আবেদন করেছিল।

ভেন্ডিং মেশিন পরিচালনাকারী প্রতিষ্ঠান আইজুজ জানায়, ঘটনাটির পর স্বাস্থ্যবিধির কথা বিবেচনা করে মেশিনটির ডিসপেনসারে থাকা ৫০০টি স্ট্র বদলে ফেলতে হয়েছে। প্রতিরক্ষা আইনজীবীর বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমস জানায়, ম্যাক্সিমিলিয়েন তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত। তিনি বুঝতে পেরেছেন, যা তিনি নিছক মজা বলে ভেবেছিলেন, সেটি গুরুতর পরিণতি ডেকে এনেছে।

সিঙ্গাপুরের আইনে ‘পাবলিক নিউসেন্স’- এর অপরাধে সর্বোচ্চ ২ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা, তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

উল্লেখ্য, প্রতি কাপ ২ সিঙ্গাপুর ডলারে তাজা কমলার রস বিক্রি করা আইজুজের ভেন্ডিং মেশিন সিঙ্গাপুরের শপিং এলাকা, ট্রেন স্টেশন এবং আবাসিক এলাকায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। গত ১২ মার্চ বক্সিং অনুশীলন শেষে গোল্ডহিল সেন্টারে থাকা একটি আইজুজ মেশিনে এই ঘটনা ঘটান ম্যাক্সিমিলিয়েন।

Tags: জরিমানাভেন্ডিং মেশিন
Previous Post

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

Next Post
বৃষ্টির দিনে রোহিঙ্গা ক্যাম্পের ঝুঁকিপূর্ণ ঝুপড়ি ঘরসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

হবিগঞ্জে শান্তিপূর্ণ পরিস্থিতি, রাস্তায় যানবাহন ও মানুষের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT