চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদালের রেকর্ড ভেঙে কোয়ার্টারে জোকোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 05, জুন 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জোকোভিচ টেনিস ম্যাচে জয়ী হয়ে দর্শকদের অভিবাদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের এককে রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পথে এগিয়ে চলেছেন নোভাক জোকোভিচ। পেরুর জুয়ান পাবলো ভ্যারিলাসকে ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা।

রোলাঁ গারোঁতে রোববার চতুর্থ রাউন্ডের ম্যাচে জয়ের পর রেকর্ড ১৭তম বারের মতো ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন ৩৬ বর্ষী জোকার। ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেনে খেলতে না পারা রাফায়েল নাদালকে টপকে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা তারকা এ নজির গড়লেন।

আরেক খেলায় ইতালির লরেঞ্জো সোনেগোকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছেন রাশিয়ার কারেন খাচানোভ। কোয়ার্টারে তার প্রতিপক্ষ জোকোভিচ।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কার্লোস আলকারাজ ইতালির লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে জিতে শেষ আটে পা রেখেছেন। একইসঙ্গে অস্ট্রিয়ার সেবাস্তিয়ান অফনেরকে ৭-৫, ৬-৩, ৬-০ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডের টিকিট কেটেছেন র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা গ্রিকম্যান স্টেফানো সিটসিপাস।

কোয়ার্টারে জিতলে সেমিফাইনালে মুখোমুখি হবেন জোকোভিচ ও আলকারাজ। অর্থাৎ ফাইনালের আগেই অন্তত একজন বড় তারকার বিদায় দেখবে ফ্রেঞ্চ ওপেন।

মেয়েদের এককে যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেনসকে হারিয়ে শেষ আটে খেলার ছাড়পত্র পান র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বেলারুশের আরিনা সাবালেঙ্কা। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা প্রথম সেটে টাইব্রেকারে ৭-৬ (৭-৫) ব্যবধানে জেতেন। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে যান ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের অপেক্ষায় থাকা ২৫ বর্ষী খেলোয়াড়।

গত অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন এলিনা সুইতোলিনা চমক দেখিয়েই চলেছেন। জানুয়ারিতে অনুশীলনে ফেরা ইউক্রেনের খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে ৭-৪ ও ৭-৬ (৭-৫) ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

Tags: আলকারাজজোকোভিচনাদালফ্রেঞ্চ ওপেনলিড স্পোর্টসসাবালেঙ্কাসিটসিপাসসুইতোলিনা
Previous Post

এই ছবির মানুষগুলোকে চেনা যায়?

Next Post

ইউক্রেনের আক্রমণ ব্যর্থ করে ২৫০ সেনা নিহতের দাবি রাশিয়ার

Next Post
বাংলাদেশি সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত, মাঠে অস্ত্রের সাথে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের আক্রমণ ব্যর্থ করে ২৫০ সেনা নিহতের দাবি রাশিয়ার

ফুটবল চ্যাম্পিয়নস ২০২৩ ট্রফি জেতা দলের উদযাপন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার মৌসুমে কারা চ্যাম্পিয়ন্স লিগে, কাদের হল অবনমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT