চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদালকে টপকানোর এক কদম দূরে জোকোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 10, জুন 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড় জোকোভিচ ও নাদাল একে অপরের সাথে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পা রেখেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। প্রথম সেট হেরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও চোটের হানায় শেষপর্যন্ত জোকোর সঙ্গে পেরে ওঠেননি ২০ বর্ষী আলকারাজ। রাফায়েল নাদালকে টপকে রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে ফাইনালে নামবেন জোকোভিচ। রোববার ফাইনালে তার প্রতিপক্ষ ক্যাসপার রুড।

প্যারিসের রোলাঁ গারোঁয় শুক্রবার রাতে সেমিফাইনালে চোটের কারণে দুবার ম্যাচ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা জাগে আলকারাজের। সুযোগ কাজে লাগান ফর্মে থাকা জোকো, ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ সেটে সহজেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।

ম্যাচের শুরুটা দুর্দান্ত করেন জোকোভিচ। সহজে জিতে নেন প্রথম সেট, পরে তরুণ আলকারাজও ঘুরে দাঁড়ান দারুণভাবে। প্রথম দুই সেট ১-১ নিয়ে সমতায় থেকে শেষ করে লড়াইয়ে ফেরেন আলকারাজ। শেষ পর্যন্ত শরীরের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারেননি। দুবার মেডিকেল টাইমআউট নেন তরুণ আলকারাজ।

ম্যাচ শেষে কোর্টে দাঁড়িয়ে জোকোভিচ অবশ্য আলকারাজের প্রতি সমবেদনা জানিয়েছেন, ‘সবার আগে কার্লোসকে নিয়ে বলতে চাই, আজ তার ভাগ্য খুবই কঠিন ছিল। এই পর্যায়ে এসে শারীরিক সমস্যা কেউই আশা করে না। তার বিষটি অনুভব করতে পারছি এবং দুঃখপ্রকাশ করছি। আশা করি সে দ্রুত সেরে উঠবে এবং খুব দ্রুতই ফিরে আসবে।’

Tags: আলকারাজক্যাসপারজোকোভিচফ্রেঞ্চ ওপেনলিড স্পোর্টস
Previous Post

ট্রাম্পের বিরুদ্ধে শতাধিক অভিযোগ

Next Post

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত সিরাজুল আলম খান

Next Post
সিরাজুল আলম খান দাদা ভাই এর ছবি, মুক্তিযুদ্ধের সংগঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত সিরাজুল আলম খান

প্রধানমন্ত্রীর উপহারের গরু, বুলবুলের উপহারের গরু গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বুলবুলের উপহারের গরু গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT