চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেঞ্চ লিগ ওয়ানের চেয়ে সৌদি লিগ প্রতিযোগিতামূলক: রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 20, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি লিগে প্রতিযোগিতামূলক বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরখানেক আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার খেলোয়াড়ের দাবি, ফ্রেঞ্চ লিগ ওয়ানের চেয়ে সৌদি প্রো লিগের মান ভালো।

৩৮ বর্ষী ফুটবলার জাতীয় দল ও ক্লাবের হয়ে ৫৪ গোল করে বিশ্বের শীর্ষ পুরুষ গোল স্কোরার হিসাবে গত বছরটি শেষ করেন। ভক্তদের প্রিয় খেলোয়াড় হিসেবে জিতেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ড। শুক্রবার ছেলেদের ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জেতেন। স্পেনের বিশ্বকাপজয়ী আইতানা বনমাতি সেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

পুরস্কার হাতে পাওয়া রোনালদোর কাছে জানতে চাওয়া হয় সৌদি লিগ শীর্ষ স্তরের কোথায় অবস্থান করছে। সিআর সেভেনের উত্তর, সত্যি বলতে আমি মনে করি সৌদি লিগ ফ্রেঞ্চ লিগের চেয়ে খারাপ নয়। ফ্রেঞ্চ লিগে আমার মতে ভালো মানের দুই-তিনটি দল আছে। আমি মনে করি, সৌদি লিগ এখন আরও প্রতিযোগিতামূলক।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) গত বছর লিগের চারটি বৃহত্তম ক্লাবের নিয়ন্ত্রণ নেয়ার পরে বিপুল পরিমাণ নগদ অর্থের বিনিয়োগ ঘটেছে। রোনালদো আল নাসেরে যাওয়ার পর থেকে সৌদি লিগে তার সঙ্গে যোগ দেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার করিম বেনজেমা, লিভারপুলের সাবেক ফুটবলার সাদিও মানে এবং ব্রাজিলিয়ান তারকা নেইমারসহ আরও অনেকে।

চলতি সপ্তাহে ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ডাচ ক্লাব অ্যায়াক্সের ফিরে যাওয়ার জন্য মাত্র ছয় মাসের মাথায় আল ইত্তেফাকের সাথে তার চুক্তি বাতিল করেছেন। বেনজেমা আল ইত্তিহাদে অসন্তুষ্ট এবং জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দল ছাড়ার কথা বিবেচনা করছেন। এমন দৃশ্যপটের মাঝেও সৌদি লিগ নিয়ে নিজের মনোভাবে অটল রোনালদো।

অনেকে যা খুশি বলতে পারে। এটা কেবল আমার মতামত। আমি সেখানে এক বছর খেলেছি। তাই কী কী বিষয়ে কথা বলছি তা আমি জানি। এখন আমরা ফ্রেঞ্চ লিগের চেয়ে ভালো। আমরা এখনো উন্নতির পথে রয়েছি।

ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ডকে টপকে ২০২৩ সালে সর্বাধিক গোলদাতা হওয়া নিয়ে আনন্দিত রোনালদোর ভাষ্য, আমি এই মৌসুমের সেরা গোলদাতা ছিলাম। হালান্ডের মতো তরুণদের হারানোর ব্যাপারটা কল্পনা করুন। আমি গর্বিত এবং জলদি ৩৯ বর্ষী হব! লোকেরা যখন আমার সমালোচনা করে, তখন আমি সফল হই। ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। আমি সমালোচনায় প্রভাবিত হই না।

পর্তুগিজ ফরোয়ার্ডকে তার ভবিষ্যৎ ও অবসর নেয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয়। খানিক রসিকতা করে বললেন, আসলে আমি কবে থামব জানি না। অবশ্যই এটা জলদি হবে। আরও ১০ বছর বলতে চাই। আমি মজা করছি! আমি জানি না কবে থামব, দেখা যাক।

Tags: ফ্রেঞ্চ লিগ ওয়ানরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

ট্রাকের ধাক্কায় চার ছাত্রলীগ নেতাকর্মী নিহত

Next Post

নিত্যপণ্যের নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা: সম্মিলিত সাংস্কৃতিক জোট

Next Post
বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা: সম্মিলিত সাংস্কৃতিক জোট

নোয়াখালীতে ছাদকৃষি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ ও চর্চা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে জনপ্রিয় হচ্ছে ছাদকৃষি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT