চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত কালজয়ী ফরাসি তারকা জেন বারকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 17, জুলাই 2023
in বিনোদন
A A
জেন বারকিনের হাসিমুখের ছবি, ফরাসি তারকা হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি সংগীত ও চলচ্চিত্রের কালজয়ী শিল্পী জেন বারকিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

রবিবার প্যারিসের নিজ বাসায় মারা গেছেন জেন বারকিন। এই তারকার প্রয়াণে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি টুইটার বার্তায় বারকিনকে ‘ফ্রেঞ্চ আইকন’ উল্লেখ করে লিখেছেন, ‘তার সুর ও অভিনয় আমাদের ছেড়ে যাবে না’।

২০২১ সালে একটি মাইল্ড স্ট্রোক হয় বারকিনের। তার পর থেকেই অসুস্থ ছিলেন বারকিন। অসুস্থতার কারণে বেশ কয়েকটি কনসার্টও বাতিল করা হয়।

১৯৪৬ সে জেন ম্যালোরি বারকিন জন্মগ্রহণ করেন লন্ডনে। তিনি ব্রিটিশ অভিনেত্রী জুডি ক্যাম্পবেলি এবং সেই দেশের নৌসেনার কমান্ডার ডেভিড বিরকিনের কন্যা।

১৭ বছর বয়সে তিনি প্রথমবার স্টেজে পারফর্ম করেন। এরপর ১৯৬৬ সালে মাইকেল্যাঞ্জেলো অ্যান্টোনিওনির ছবি ‘ব্লো আপ’ এ তাকে একটি খোলামেলা দৃশ্যে দেখা যায়। পরবর্তীতে ফ্রান্সে এসে তিনি তারকাখ্যাতি পান।

ক্রাইম কমেডি ‘কালেইডোস্কোপ’ এবং আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমা ‘ডেথ অন দ্য নাইল’-এ অভিনয় করে প্রশংসিত হন। প্রথম সারির প্রায় সব ফরাসি পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা ৭০টির বেশি।

গেইন্সবার্গের সঙ্গে বারকিনের প্রেম ছিল চর্চার বিষয়। সিনেমা করতে গিয়ে পরিচয়, তারপর প্রেম। পরিচয়ের কয়েক মাসের মধ্যেই সার্জ ও বারকিন মিলে প্রকাশ করেন আলোচিত-সমালোচিত ‘আই লাভ ইউ…মি নিদার’ গানটি। ১৯৮১ সালে সার্জ ও বারকিনের বিচ্ছেদ হয়।

গান ও অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও জনপ্রিয় বারকিন। তার নামে ফ্রান্সের হারমাস কোম্পানির হাতব্যাগ আছে, যা বিশ্বজুড়ে ফ্যাশনপ্রেমীদের কাছে সমাদৃত।

সূত্র: কইমই

Tags: কালজয়ীফরাসিলিড বিনোদনসিনেমা
Previous Post

লর্ডসে ব্যথানাশক ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন পোপ

Next Post

নৌকার এজেন্টের মোবাইল সিজ করলেন ইসি রাশেদা সুলতানা 

Next Post
রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের কর্মকর্তা, মোবাইল সিজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকার এজেন্টের মোবাইল সিজ করলেন ইসি রাশেদা সুলতানা 

মশা মানুষের রক্তের জন্য কামড়াচ্ছে, বিশেষ করে রাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মশা কাদেরকে বেশি কামড়ায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT